বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে নামবেন সূর্যকুমাররা !!  1

ভারতীয় ক্রিকেট দল তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে দাপট বজায় রাখার পর সুপার এইটার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে বড় পরাজয় পায় ভারতীয় দল। ভারতীয় দলের এই পরাজয়ের সাথে পয়েন্ট তালিকায় বিস্তর পরিবর্তন দেখা গিয়েছিল। বিশেষ করে নেট রান রেটের বিচারে ভারতীয় দল অনেকটাই পিছিয়ে পড়েছিল। সুপার এইটের মঞ্চে ভারতকে তাদের শেষ দুটি ম্যাচ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে জিম্বাবুয়েকে এক তরফা ভাবে হারিয়ে গ্রুপ পর্যায়ে শীর্ষে পৌঁছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে আজকের প্রথম ম্যাচটি যেটি দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি ভারতীয় দলের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে বিচার হবে ভারতীয় দলের ভবিষ্যৎ।

দক্ষিণ আফ্রিকার কাছে বড় পরাজয় পায় টিম ইন্ডিয়া

ভারত, টিম ইন্ডিয়া বিশ্বকাপ
IND vs SA | Image: Twitter

আসলে ভারতের গ্রুপে যে সমস্ত দলগুলি রয়েছে সেগুলি প্রতিটাই শক্তিশালী। তাছাড়া ভারত প্রথম ম্যাচ হারার পরে পুরোপুরি ভাবে দক্ষিণ আফ্রিকার উপরেই নির্ভরশীল এখন। কারণ আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে দেয় তাহলেই ভারতের কাছে সুযোগ থাকবে সেমিফাইনালের মঞ্চে পৌঁছানোর। অন্যদিকে, ভারতকে অবশ্যই শেষ দুটি ম্যাচ জয়লাভ করতে হবে। তবুও তার আগে ওয়েস্ট ইন্ডিজকে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হবে, যে কারণে ভারতীয় দল আজ পুরোপুরিভাবে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করবে। নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এই মাঠেই ভারতকে নাস্তানাবুদ করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ – এই দুই দল যারা এখনো পর্যন্ত প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। যে কারণে আজকের ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচের থেকেও দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলাটা বেশি গুরুত্বপূর্ণ।

Read More: বিশ্বকাপের মাঝেই পারিবারিক বিপর্যয়, ICU’তে বাবা, বাড়ি ফিরতে হল রিংকুকে !!

দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করবে টিম ইন্ডিয়া

বিশ্বকাপ টিম ইন্ডিয়া
Team India | Image: Twitter

ভারতীয় দল চলতি বিশ্বকাপে তাদের শেষ ম্যাচটি খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে আজকের ম্যাচে পরাস্ত করতে সক্ষম হয় তাহলে উইন্ডিজদের কাছে দুই পয়েন্ট থাকবে। অন্যদিকে শেষ ম্যাচ তাদেরকে ভারতের বিরুদ্ধে খেলতে হবে এবং ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে দেয় তাহলেই দক্ষিণ আফ্রিকা এবং ভারত দুই দল পৌঁছে যাবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে। চলতি বিশ্বকাপে ভারতীয় দল সূচনা টা ভালো করলেও প্রতিটি ম্যাচেই সহজে জয় মেলেনি। ভারতের জয় গুলি ছিল বেশ কষ্ট সাপেক্ষ। গতদিন দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়ের পর ভারতের রান রেট ঋণাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। যেটি ভারতকে আরো বেশি ভাবাচ্ছে। আর সেই কারণেই ভারতীয় দল চাইবে দক্ষিণ আফ্রিকা যেন তাদের শেষ দুই ম্যাচে জয় ছিনিয়ে নেয়।

Read Also: স্লেজিং থেকে সংঘর্ষ! রঞ্জি ট্রফির ফাইনালে ধাক্কাধাক্কিতে হিমশিম আম্পায়াররা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *