বাদ সূর্যকুমার-ঈশান কিষান, ওয়ানখেড়ে ম্যাচের জন্য প্রকাশ্যে টিম ইন্ডিয়ার একাদশ !! 1

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সমাপ্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মঞ্চে। টিম ইন্ডিয়া এবার তাদের অন্যতম বড় ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দুই দলের কাছেই দুটি করে চ্যাম্পিয়নশিপ রয়েছে। গ্রুপ পর্যায়ে একটি পরাজয় পেয়েছিল ইংল্যান্ড দল- সেটি এসেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই এবং ভারত সেই ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করে সেমিয়াইনলে পৌঁছিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল কোনো পরিবর্তন ছাড়া ম্যাচ খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন আবশ্যক।

ছন্দ হারিয়েছেন ক্যাপ্টেন স্কাই

বাদ সূর্যকুমার-ঈশান কিষান, ওয়ানখেড়ে ম্যাচের জন্য প্রকাশ্যে টিম ইন্ডিয়ার একাদশ !! 2
Suryakumar Yadav | Image: Getty Images

উইন্ডিজ দলের বিরুদ্ধে মরণ বাচঁন ম্যাচে সেভাবে সফল হননি ঈশান কিষান (Ishan Kishan) এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বিশ্বকাপের শুরুতে প্রথম কয়েকটি ম্যাচে ছন্দ দেখানোর পর শেষের কয়েকটি ম্যাচে সেভাবে ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধু ঈশান কিষান নয় এই সমস্যা ভারত দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। গতদিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের তারকা এই খেলোয়াড় ও ভারত অধিনায়ক সূর্য ১৬ বলে মাত্র ১৮ রান বানাতেই সক্ষম হয়েছিলেন। বেশ কিছু সূত্রের দাবি ইংল্যান্ডের বিরুদ্ধে হাইভোল্টেজ সেমি ফাইনাল ম্যাচে ভারতীয় দলের হয়ে বড় দুই পরিবর্তন লক্ষ্য করা যাবে। দল থেকে বাদ পড়তে পারেন অধিনায়ক সূর্য এবং ঈশান। তাদের জায়গায় দলে আবার দেখতে পাওয়া যেতে পারে অলরাউন্ডার ওয়াসিংটন সুন্দর এবং রিঙ্কু সিংকে।

Read More: “অভিষেককে সেহবাগের সঙ্গে তুলনা করা লজ্জা..”, ব্যর্থ তারকাকে নিয়ে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !!

ক্যাপ্টনের ভূমিকায় অক্ষর প্যাটেল

বাদ সূর্যকুমার-ঈশান কিষান, ওয়ানখেড়ে ম্যাচের জন্য প্রকাশ্যে টিম ইন্ডিয়ার একাদশ !! 3
Axar Ptel | Image: Getty Images

ওপেনিংয়ে সঞ্জু স্যামসন ভালো প্রদর্শন দেখানোর সাথে সাথে ভারতের অন্যতম চিন্তার বিষয় অভিষেক শর্মার ছন্দ। তিন নম্বরে তিলক ভার্মাকে দেখতে পাওয়া যাবে। চার নম্বরে ক্যাপ্টেন সূর্যের জায়গা নিতে পারেন ওয়াসিংটন সুন্দর। পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছয়ে শিবম দুবে একেরপর এক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। যে কারণে ভারতের লোয়ার মিডল অর্ডারে আরও শক্তি জোগাতে দেখতে পাওয়া যাবে রিঙ্কু সিংকে। সম্প্রতি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাকে বড় ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যাবে। তাছাড়া আট নম্বরে অক্ষর প্যাটেল যিনি সূর্যের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, দলের তিন বোলার হিসাবে বরুণ চক্রবর্তী জাসপ্রিত বুমরাহ এবং অর্শদীপ সিং রয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভব্য টিম ইন্ডিয়ার একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (WK), তিলক ভার্মা, ওয়াসিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল (C), অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

Read Also: “তেরি মা’কি Chu@#..”ভারতীয় দল সেমিফাইনালে যেতেই ট্রোলের মুখে মহম্মদ আমির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *