রিংকু-তিলক বাদ, স্যামসন-কুলদীপের এন্ট্রি, প্রকাশ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার একাদশ !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’এর সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া এবং জিম্বাবুয়ে। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ভারতীয় দলকে যেকোনো মূল্যেই জিততে হবে। এই গুরুত্বপূর্ণ লড়াইটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের ঐতিহ্যবাহী –এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। দুই দলই নিজেদের প্রথম সুপার এইট ম্যাচে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে, ফলে এই ম্যাচ কার্যত “মরণ–বাঁচন” পরিস্থিতি তৈরি করেছে। জিম্বাবোয়ে দলকে হারাতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একাধিক পরিবর্তনের পথে হাঁটতে পারে। সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে দলে ফেরানো প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে, যিনি সম্ভবত রিংকু সিংহের জায়গা নেবেন। আহমেদাবাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ওয়াসিংটন সুন্দর ব্যাট ও বল—দুই বিভাগেই ব্যর্থ হওয়ায় তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে।

এন্ট্রি নিতে চলেছেন সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসন টিম ইন্ডিয়া
Sanju Samson | Image: Getty Images

এছাড়া ব্যাটিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা প্রবল। ছন্দ ছাড়া তিলক ভার্মাকে (Tilak Varma) বেঞ্চে বসানো হতে পারে। তাছাড়া, রিঙ্কু ফিনিশারের ভূমিকায় ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তাঁর পরিবর্তে স্পিন সহায়ক চেন্নাই পিচে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সুযোগ পেতে পারেন। কুলদীপ টুর্নামেন্টে মাত্র এক ম্যাচ খেলেছেন, সেটিও ছিল পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে। তার স্পিন বোঝা সহজ হবে না জিম্বাবুয়ের কাছে। পাশাপাশি, ওপেনিংয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে। আজকের ম্যাচে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে দলে আনা হলে টপ অর্ডারে ডান–বাঁ হাতের সংমিশ্রণ তৈরি হবে।

তিনি শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন নামিবিয়ার বিরুদ্ধে দিল্লিতে এবং ৮ বলে ২২ রান করেছিলেন। স্যামসন খেললে তিন নম্বরে ব্যাটিং করতে পারেন ঈশান কিষান (Ishan Kishan)। এর আগে কিউইদের বিরুদ্ধে কামব্যাক সিরিজে ঈশান কিষান তিনে ব্যাটিং করেছিলেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সেভাবে সফলতা না পেলেও তাকে দলে জায়গা দেওয়া হবে। শিবম দুবে ব্যাটিং অর্ডার টিকিয়ে রেখেছেন বললে ভুল হবে না। স্পিন বিভাগে বরুণ চক্রবর্তীকেও দেখতে পাওয়া যাবে এবং পেস বিভাগে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং অর্ষদীপ সিংকে (Arshdeep Singh) দেখতে পাওয়া যাবে।

সম্ভাব্য টিম ইন্ডিয়ার একাদশ:

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

Read Also: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *