বাদ সঞ্জু স্যামসন, বিশ্বকাপের জন্য নতুন দল ঘোষণা BCCI'এর !! 1

ভারত ও নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে টি-টোয়েন্টি সিরিজের পরিসমাপ্তি ঘটেছে। ভারত দাপট দেখিয়ে ৪-১ ব্যাবধানে সিরিজ জয় করেছে। ভারতীয় দল কিউইদের বিরুদ্ধে এই সিরিজে তাদের বিশ্বকাপের মনোভাব স্পষ্ট করে দিয়েছে। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই অসাধারণ প্রদর্শন দেখালো ভারত। তবে, ভারতের চিন্তা বাড়িয়ে দিচ্ছেন তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন (Sanju Samson)। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন আবারও একবার ব্যর্থ হয়েছেন। কিউইদের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে মাত্র ৪৬ রান বানাতে সক্ষম হয়েছেন সঞ্জু। তাঁর এই পারফরম্যান্সের ভিত্তিতে সমাজ মাধ্যমে সঞ্জুকে বাদ দেওয়ার বেশ অভিযোগ উঠেছে।

বিশ্বকাপে জায়গা হবে না সঞ্জু স্যামসনের

বিশ্বকাপ
Sanju Samson | Image: Getty Images

সূত্রের দাবি, সঞ্জুকে ছাড়াই বিশ্বকাপ দল বাছাই করে নেবে ভারতীয় দল। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে হয়তো দেখতে পাওয়া যাবে না সঞ্জুকে। নিউজিল্যান্ড সিরিজে সঞ্জুর ব্যার্থতার সুযোগ নিয়ে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন তারকা উইকেট কিপার ঈশান কিষান (Ishan Kishan)। ভারতীয় দলের এই তারকা খেলোয়াড় সিরিজের দুই ম্যাচে সেরা হয়েছেন, দ্বিতীয় ম্যাচে অনবদ্য ৭৬ রান এবং পঞ্চম ম্যাচে ১০৩ রানের ইনিংসে তিনি বিশ্বকাপ একাদশে জায়গা পাকা করে ফেলেছেন। ওপেনিংয়ে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ঈশান কিষানকে (Ishan Kishan) দেখতে পাওয়া যাবে। তিনে তিলক ভার্মাকে দেখতে পাওয়া যাবে – যিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা হচ্ছে। মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। পাশাপাশি, লোয়ার মিডিল অর্ডারে দেখতে পাওয়া যাবে রিংকু সিং, শিবম দুবে ও অক্ষর প্যাটেলকে।

Read More: “বিশ্বকাপ জেতা শুধু সময়ের অপেক্ষা…” কিউইদের বিরুদ্ধে সিরিজ জিতলো টিম ইন্ডিয়, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করতে মোরিয়া টিম ইন্ডিয়া

বিশ্বকাপ
Team India | Image: Getty Images

বিশ্বকাপের মঞ্চে ভারতের চ্যালেঞ্জ হবে বোলার নির্বাচনে। অলরাউন্ডার শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার উপরেও ভরসা জোগাতে হবে টিম ইন্ডিয়াকে। ভারতীয় দলের হয়ে দুবে ও হার্দিক ক্রমাগত বোলিং করছেন। পেস আক্রমণে অর্ষদীপ ও জসপ্রীত বুমরাহকে দুবে ও হার্দিকের সহযোগিতার প্রয়োজন। ভারতীয় দল হয়তো দুই পরিপক্ক স্পিনারকে খেলাতে পারবে না। কারণ, ভারতকে আট নম্বরে একজন ব্যাটসম্যানের প্রয়োজন হবে। সেই হিসাবে কুলদীপ ও বরুণকে একসাথে খেলাতে পারবে না ম্যানেজমেন্ট। চলতি ফর্মের কথা বিচার করে বরুণ চক্রবর্তীকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখতে পাওয়া যাবে।

বিশ্বকাপের জন্য সম্ভব্য ভারত একাদশ

অভিষেক শর্মা, ঈশান কিষান (WK), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (C), হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্ষদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

Read Also: ঈশানের ব্যাটিং’এর পর আর্শদীপ’এর বিধ্বংসী বোলিং, ভারতের ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *