বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !! 1

IND vs PAK: একের পর এক বিতর্কের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে পাওয়া যাবে। এই ম্যাচ নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ফেব্রুয়ারি নামতে চলেছে শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে বিশ্বকাপের আগেই পাকিস্তান দল ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। তবে গত রবিবার আইসিসি চাপে পড়ে সেই বয়ান পাল্টিয়ে ফেলে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং রাজি হয়েছে ভারোতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের মূল লক্ষ থাকবে হারানোর। ভারত ও পাকিস্তান দুই দল একই গ্রুপে বিরাজমান যে কারণে দুই দলের মধ্যেই এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পয়েন্ট তালিকার বিচারে ভারত গ্রুপ এ- তে শীর্ষে রয়েছে এবং পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। আপাতত দুই দল দুটি করেই জয় পেয়েছে।

হাইভোল্টেজ ম্যাচে ফিরছেন অভিষেক

Ind vs Pak
Abhishek Sharma | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় দলে বেশ কয়েকটি বদল দেখতে পাওয়া যাবে। নামিবিয়ার বিরুদ্ধে অসুস্থতার কারণে খেলতে পারেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তিনি আবার ফিরে আসবেন। এর আগের ম্যাচে সঞ্জু স্যামসন নিয়েছিলেন অভিষেক শর্মার জায়গা। তবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অভিষেক ফিরে আসবেন। ঈশান কিষান ও অভিষেক শর্মার জুটিকে আবার দেখতে পাওয়া যাবে। তিন নম্বরে দেখতে পাওয়া যাবে তিলক ভার্মাকে। গত দুই ম্যাচে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি তিলক, তবে পাকিস্তান ম্যাচ তার জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে।

Read More: IND vs PAK: “ক্যারিয়ার শেষ করে দেব…” ভারত-পাক ম্যাচের আগে জসপ্রীত বুমরাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাক ওপেনার !!

বুমরাহকে ছাড়াই নামবে ভারত

বাদ বুমরাহ-স্যামসন, এন্ট্রি নিলেন অভিষেক-সিরাজ, প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একাদশ !! 2
Jasprit Bumrah | Image: Getty Images

মিডল অর্ডারের দায়িত্বে দেখতে পাওয়া যাবে সূর্যকুমার যাদবকে। হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং অক্ষর প্যাটেল অলরাউন্ডারের দায়িত্ব পালন করবেন। দলের ফিনিশারের ভূমিকা পালন করবেন রিঙ্কু সিং, শেষ দুই ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি রিঙ্কু। তবুও পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে রিঙ্কুকে হাতছাড়া করতে চাইবেন না ক্যাপ্টেন স্কাই ও কোচ গম্ভীর। পেস ভূমিকায় বদল দেখতে পাওয়া যাবে, মোহাম্মদ সিরাজকে বুমরাহের জায়গা নিতে দেখতে পাওয়া যাবে এবং অর্শদীপ থাকবেন মুখ্য বোলারের দায়িত্বে। দলের এক্স ফ্যাক্টরের ভূমিকা পালন করতে দেখতে পাওয়া যাবে স্পিনার বরুন চক্রবর্তীকে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভব্য একাদশ

অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেট রক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্ষদীপ সিং, মোহম্মদ সিরাজ।

Read Also: IND vs PAK: ভারত-পাক মহারণের আগে বড় নাটক, দায় এড়াতে নতুন তত্ত্ব BCB’র !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *