নামিবিয়ার বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর টিম ইন্ডিয়ার পরবর্তী লক্ষ হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার। বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল, তবে আইসিসির চাপে আবার তারা ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দলের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন পাক স্পিনার উসমান তারিক (Usman Tarik)।
পাকিস্তানের নতুন স্পিনার উসমান তারিককে নিয়ে সমাজ মাধ্যমে বেশ জল্পনা তৈরি হয়েছে। প্রথমত তাঁর বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে বেশ প্রশ্ন। তারিকের বোলিং অনেকটা চাকিং অর্থাৎ ছুড়ে বোলিংয়ের আখ্যা দিয়েছেন। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে ক্যামেরন গ্রীন (Cameron Green) তারিকের বলে আউট হওয়ার পর তার বোলিং অ্যাকশন নিয়ে তুলেছিলেন তিনি। সেই উসমান তারিক ভারতের কাছে বড় থ্রেট হতে চলেছেন।
Read More: IND vs NAM: বরুণ-অক্ষরের স্পিনে গুঁড়িয়ে গেল নামিবিয়া, ৯৩ রানে বিশাল জয় ভারতের !!
অনুশীলনে ব্যর্থ টিম ইন্ডিয়া

গতকাল ভারত ও নামিবিয়ার খেলায় উসমান তারিকের মতন এক বোলারের মুখোমুখি হয়েছিল ভারত। নামিবিয়ার বিরুদ্ধে ইনিংসের অষ্টম থেকে দ্বাদশ ওভারে ভারতের ব্যাটিং হঠাৎ করেই ধীর হয়ে পড়ে। এই পাঁচ ওভারে ৩০ বল খেলে তারা তুলতে পারে মাত্র ২০ রান। নামিবিয়ার স্পিনার গেরহার্ড ইরাসমাস ও বার্নার্ড শল্টজ ম্যাচে দারুণভাবে ফিরে আসেন। দুজন মিলে আট ওভারে মাত্র ৬১ রান দিয়ে তুলে নেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট। অধিনায়ক ইরাসমাসের বুদ্ধিদীপ্ত ভ্যারিয়েশন ও গতির পরিবর্তন ভারতীয় ব্যাটারদের ছন্দ নষ্ট করে দেয়। তিনি একাই ২০ রান খরচ করে চারটি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
প্রসঙ্গত, এই ম্যাচ ভারতের জন্য একটি সতর্কবার্তাও হয়ে এসেছে। সামনে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে রহস্য স্পিনার উসমান তারিক বড় চ্যালেঞ্জ হতে পারেন। তার অস্বাভাবিক বোলিং অ্যাকশন, তির্যক রান-আপ এবং ক্রিজে এসে সামান্য বিরতি ব্যাটারদের টাইমিংয়ে প্রভাব ফেলে। নামিবিয়ার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ সমস্যায় পড়তে দেখা গিয়েছে। এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা তারিককে কিভাবে সামলান তা দেখার বড় বিষয়। যদিও ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে ২০২৫’এর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল। যেখানে পাকিস্তানকে ৩ বার পরাস্ত করেছিল ভারত।