টিম ইন্ডিয়ার মেরুদন্ড পাকিস্তানের সামনে হবে পন্ড, বিশ্বকাপে লজ্জার নজির গড়বে স্কাই বাহিনী !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বড় ইভেন্ট হতে চলেছে ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে এই ম্যাচ নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছিল। পাকিস্তান জানিয়ে দিয়েছিল তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। তবে, শেষমেষ সেই দাবি তুলে নিয়েছে পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে নামতে রাজি হয়েছে তারা। সম্প্রতি এশিয়া কাপের মঞ্চে মোট তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন বারেই ভারতের কাছে পরাজিত হয়েছিল সালমান আগার এই বাহিনী। ভারতীয় দলের এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে আগামী দিনের ম্যাচ জেতা খুব একটা সহজ হবে না। চলতি বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে পাকিস্তান।

ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পাকিস্তান

টিম ইন্ডিয়া, t20 world cup 2025, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই স্নায়ুর লড়াই, কৌশলের যুদ্ধ এবং এক মুহূর্তের ভুলে ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। তার উপর যদি প্রতিপক্ষ হয় পাকিস্তান, তাহলে চাপের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ভারতের সবচেয়ে বড় শক্তি – ব্যাটিং শক্তি কোনো কারণে ধস লাগলে ভারতীয় দলের পারাজয় অনিবার্য। কাগজে-কলমে ভারতের টপ অর্ডার বিশ্বের অন্যতম ভয়ংকর। দ্রুত রান তোলার ক্ষমতা, বড় শট খেলার সামর্থ্য এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা রয়েছে অভিষেক, সঞ্জু, ঈশান বা তিলকদের মধ্যে। তবে, কোনো একটা খারাপ দিনে ব্যাটিং অর্ডার ব্যর্থ হলে ভারতকে সমস্যায় পড়তে হবে।

Read More: “প্রাপ্য সম্মান কবে পাবে?”, অক্ষর প্যাটেল কেন্দ্রীয় চুক্তিতে অবনতি হওয়ায় ক্ষোভ প্রকাশ প্রাক্তন তারকার !!

প্রথম ম্যাচে ব্যাটিং ধস নেমেছিল টিম ইন্ডিয়ার

বিশ্বকাপ, ind vs pak
Team India | Image: Getty Images

পাওয়ার প্লেতে রিতিমতন আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে। তবে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেই চাপ সামলানো সহজ নয়। তারই এক নিদর্শন পাওয়া গিয়েছে ভারত ও আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে। ভারতীয় ব্যাটসম্যানরা ইউএসএর বিরুদ্ধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। অভিষেক এদিন খাতা খুলতেই ব্যর্থ হয়েছিলেন, তাছাড়া তিলক বা ঈশান শুরুটা করলেও শেষ করতে ব্যর্থ হন। কেবলমাত্র সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাট থেকে বড় স্কোর এসেছিল। শ্রীলঙ্কার মাটিতে ভারতের রেকর্ড ভালো, তবে পাকিস্তান আগে থেকে এই মাঠে খেলে আসছে। যে ভাবে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারফরম্যান্স দেখিয়েছে তা ভারতকে কিছুটা হলেও চাপে রাখবে।

ওপেনিংয়ে পর শেষ পাঁচ ওভারে দ্রুত রান তোলার সামর্থ্য ভারতের আছে, কিন্তু যদি তার আগেই অর্ধেক দল ফিরে যায়, তাহলে ফিনিশারদের কাজ কঠিন হয়ে দাঁড়ায়। কয়েকটি ম্যাচে ভারতের ফিনিশারদের ফর্ম হারাতে দেখা গিয়েছে। কিউইদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সেভাবে ফর্মে দেখা যায়নি হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya)। সব মিলিয়ে ভারতের ব্যাটিং শক্তিশালী হলেও পাকিস্তানের মতো শৃঙ্খলাবদ্ধ বোলিং আক্রমণের সামনে শুরুটা খুব গুরুত্বপূর্ণ।

Read Also: পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কড়া নির্দেশ BCCI’এর, বিপাকে ভারতীয় ক্রিকেটাররা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *