কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপুল জনপ্রিয়তা আইপিএলের অন্যান্য দলগুলোকে অনেকটাই পিছনে ফেলেছে। চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পর সবচেয়ে সফল শাহরুখ খানের দল (Sharukh Khan)। এখনও পর্যন্ত তারা তৃতীয়বারের মতো ট্রফি জয় করেছে। তবে গত বছর এই দলের পারফর্মেন্স একেবারেই আশানুরূপ ছিল না। ধারাবাহিকভাবে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়ে। এবার ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন কর্মকর্তারা। কিন্তু চোট সমস্যা এখনও চিন্তার মধ্যে রেখেছে দলকে। এর মধ্যেই নাইট বাহিনীতে তাসকিন আহমেদের (Taskin Ahmed) আসার খবর সামনে এল।
Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!
ছিটকে গেছেন হর্ষিত রানা-

হর্ষিত রানা (Harshit Rana) কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম তারকা পেসার। ২০২৪ মরসুমে দলের ট্রফি জয়ের পিছনে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। জাতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছেন এই তারকা। সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) শেষ মুহূর্তে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে মাঠে নেমে গুরুতর চোট পান। হর্ষিতের পরিবর্তে ভারতীয় দলে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) নিয়ে আসা হয়েছিল।
অন্যদিকে চোট এতটাই গুরুতর ছিল যে নাইট তারকাকে অস্ত্রপ্রচার করতে হয়েছে। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। বিসিসিআই’এর সেন্টার অফ এক্সেলেন্সে বিশেষজ্ঞদের পরামর্শের মধ্যে রয়েছেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে আসন্ন মরসুমে হর্ষিত রানাকে পাওয়া যাবে না। উল্লেখ্য এই তারকা এখনও পর্যন্ত আইপিএলে ৩৪ টি ম্যাচে মোট ৪০ টি উইকেট সংগ্রহ করেছেন।
দলে আসছেন তাসকিন আহমেদ-

এই বছর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারেই ভালো ছিল না। ফলে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জন্য দাবি জানাতে থাকেন ভক্তরা। শেষ পর্যন্ত চাপের মুখে দাঁড়িয়ে বিসিসিআই এই তারকা পেসারকে সরিয়ে দেওয়ার জন্য কলকাতাকে নির্দেশ দেয়। তার পরিবর্তে ব্লেসিং মুজারাবানিকে (Blessings Muzarabani) দলে নিয়েছে কলকাতা।
অন্যদিকে গত এক মাসে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে। বাংলাদেশে এসেছে নির্বাচিত স্থায়ী সরকার। ভারতের সঙ্গে তারেক রাহমান (Tareq Rahman) ইতিমধ্যেই সুসম্পর্ক গড়ে তুলেছেন। সম্প্রতি ইরানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ৫,০০০ টন ডিজেল দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছে ভারত। এর ফলে এবার ক্রিকেট মাঠেও সুসম্পর্ক গড়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এর মধ্যেই এবার হর্ষিত রানার পরিবর্তে তাসকিন আহমেদকে দলে আনতে চাইছে কেকেআর। এই অভিজ্ঞ পেসার সাম্প্রতিক সময় দুরন্ত ফর্মে রয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) সহ অদম্য টি-টোয়েন্টি কাপে দুরন্ত ফর্মে ছিলেন। সম্প্রতি পাকিস্তানের (Pakistan vs Bangladesh Match) বিপক্ষে ওডিআই সিরিজেও জ্বলে ওঠেন এই তারকা। গতকাল সিরিজের শেষ ম্যাচে চার উইকেট সংগ্রহ করে নিজেকে প্রমাণ করেন। ফলে ভারতের পিচে তিনি গুরুত্বপূর্ণ হতে পারেন বলে কেকেআর কর্মকর্তা মনে করছেন।