এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) শুরুর আগে থেকেই ভারতীয় দলকে নিয়ে ভক্তদের মনে উচ্ছ্বাস দেখতে পাওয়া গিয়েছিল। সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) একের পর এক হাইভোল্টেজ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে প্রবেশ করে। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে তারা নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে মাঠে নেমেছিল।
এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি নিজেদের দখলে করেছে ব্লু ব্রিগেডরা। টুর্নামেন্টে সবকটি ম্যাচ না খেললেও প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সাইবজাদা ফারহানের (Sahibzada Farhan) এই অ্যাওয়ার্ড পাওয়া উচিত ছিল বলে উঠছে দাবি।
Read More: রেকর্ডের পর রেকর্ড, বিশ্বকাপ জিতে নিন্দুকের মুখে তালা দিলেন গৌতম গম্ভীর !!
টুর্নামেন্ট সেরা সঞ্জু স্যামসন-

এই বছর বিশ্বকাপের মঞ্চে নামার আগে ভারতীয় দল ঘরের মাঠে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে ৫ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল। এই সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ৫ ম্যাচে মাত্র ৪৬ রান এসেছিল তার ব্যাট থেকে। ফলে বিশ্বকাপের প্রথম দিকে ভারতীয় একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা। অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ঈশান কিষাণকে (Ishan Kishan) ওপেনিং করতে দেখা যাচ্ছিল।
তবে গুরুত্বপূর্ণ সময় গৌতম গম্ভীর (Gautam Gambhir) আবার সঞ্জু স্যামসনকে একাদশে ফিরিয়ে আনেন। এই সিদ্ধান্ত দলের জন্য বিশল পরিবর্তনে ছিল। সুপার ৮’এর শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের (India vs West Indies Match) বিপক্ষে ওপেনিং করতে নেমে স্যামসন ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে করেন ৪২ বলে ৮৯ রান। এখানেই শেষ নয় ফাইনাল ম্যাচেও ব্যাটিং অর্ডারে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সঞ্জু। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ বলে ৮৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন।
আইসিসি’এর সিধান্তে প্রশ্ন-

এই বছর পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছিল। এরপর সুপার ৮ থেকেই বিদায় নেয় তারা। পাক বাহিনীদের হয়ে একমাত্র ব্যাট হাতে সাইবজাদা ফারহান (Sahibzada Farhan) দুরন্ত ফর্মে ছিলেন। তিনি টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩৮৩ রান সংগ্রহ করেন। টুর্নামেন্টে ২ টি শতরান করেছেন এই তারকা। ফলে তাকে প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তানভীর আহমেদ (Tanvjr Ahmed) ।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “আইসিসি (ICC) সাহেবজাদা ফারহান (Sahibzada Farhan) টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার চুরি করে নিয়েছে। সঞ্জু কখনও ম্যাচ জয়ী ইনিংসে খেললেনি।” এই বিতর্কিত মন্তব্য সামনে আসতে সোশ্যাল মিডিয়া চর্চা শুরু হয়েছে। অন্যদিকে ফাইনাল ম্যাচ শেষে এই বিষয়ে পাকিস্তান সাংবাদিকদের পক্ষ থেকে মিচেল স্যান্টনারকেও (Mitchell Santner) প্রশ্ন করা হয়েছিল।
তিনি এই বিষয়টি স্পষ্ট করে দেন তখনই। নিউজিল্যান্ডের অধিনায়ক বলেছিলেন, “টুর্নামেন্টের সেরার পুরস্কার দেওয়া হয় ইমপ্যাক্টের ওপর ভিত্তি করে। সঞ্জু স্যামসনের (Sanju Samson) শেষ ৩ ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যেখানে ফারহান রান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং শ্রীলঙ্কার মতো দলের বিরুদ্ধে।”