BCB'এর মাথায় তামিম ইকবাল, ভারত বিদ্বেষী আমিনুল ইসলামকে দেওয়া হল ঘাড় ধাক্কা !! 1

আইপিএলের (IPL 2026) প্রতিটা হাইভোল্টেজ লড়াইয়ে বর্তমানে মজে আছে ক্রিকেট বিশ্ব। এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিশ্বের অসংখ্য তারকা ক্রিকেটার অংশগ্রহণ করছে। তবে মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়ায় বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই বাংলাদেশি তারকাকে বিসিসিআই (BCCI) বাদ দেওয়ায় তৈরি হয়েছিল বিতর্ক। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) নজিরবিহীন সিদ্ধান্ত সমালোচনায় উঠে আসে। এই ক্রিকেট বোর্ডের এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল (Tamim Iqbal)। এই কিংবদন্তি তারকাকে নিয়ে এবার আশায় বুক বাঁধছেন ভক্তরা।

Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!

গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল-

Tamim Iqbal
Tamim Iqbal | Image: Getty Images

সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ একাধিক বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তামিম ইকবাল। তবে এবার তার কাঁধেই সাময়িক সময়ের জন্য দেশের ক্রিকেটের দায়িত্ব তুলে দেওয়া হল। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পর্ষদ বর্তমানে বিসিবির পরিচালন কমিটি ভেঙে দিয়েছে। তার পরিবর্তে সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অ্যাডহক কমিটির ওপর।

১১ জনের এই কমিটি প্রধান হিসেবে বাছাই করা হয়েছে তামিম ইকবালকে। প্রাক্তন এই তারকাকে নিয়ে আশাবাদী ক্রিকেটার থেকে ভক্তরা। তামিমের সঙ্গে কাজ করবেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমেদের মতো জনপ্রিয় মুখ। বাংলাদেশের জাতীয় ক্রীড়া পর্ষদ ডিরেক্টর আমিনুল এহসান (Aminul Ehsan) বলেন, “তামিমের নেতৃত্বে এই কমিটির মেয়াদ ৩ মাস। এই সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচন হবে। বিসিবি পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার খবরটি ইতিমধ্যেই আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে।”

বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ-

T20 world cup 2026, বিশ্বকাপ icc
Bangladesh Cricket Team | Image: Getty Images

এই বছর আইপিএলের মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছিল। কিন্তু সেই সময় বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকায় এক শ্রেণীর ভক্তরা এই তারকা পেসারকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার জন্য দাবি জানায়। শেষ পর্যন্ত বিসিসিআই চাপের মুখে দাঁড়িয়ে কলকাতাকে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।

এরপরই আমিনুল ইসলামের (Aminul Islam Bulbul) বিসিবি কমিটি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগার বাহিনীদের ভারতে পাঠাবে না। নিরপেক্ষ ভ্যানুর জন্য আইসিসির কাছে আবেদন করেছিল তারা। কিন্তু দীর্ঘ আলোচনার পর সমাধান না মেলায় শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে বাদ দেয়। বিশ্বকাপ খেলতে পারেনি লিটন দাসরা (Litton Das)। ভারত বিদেশী এই আমিনুল ইসলামের কমিটিকেই এবার ভেঙে দেওয়া হল।

Read Also: রিজভীর ব্যাটে আগুন, বিষ্ণুর ম্যাজিক, বরুণ দেবের হস্তক্ষেপে বদলে গেল IPL 2026’এর সমীকরণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *