WPL 2026: নাচ–গান–গ্ল্যামারে মোড়া WPL ফাইনাল, সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মালাইকা–তলবিন্দরের জাদু !! 1

WPL 2026: উইমেন্স প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা আর সাফল্যের আরেক নাম এখন দিল্লী ক্যাপিটালস। এলিমিনেটর ম্যাচে গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে তারা পৌঁছে গেল টানা চতুর্থ ফাইনালে। ম্যাচের শুরুতেই গুজরাত জায়ান্টসের হয়ে বেথ মুনি দুর্দান্ত ছন্দে ৬২ রান করেন। ২০ ওভারে ১৬৮ রানেই থেমে যেতে হয় গুজরাতকে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লী ক্যাপিটালস এক মুহূর্তের জন্যও চাপে পড়েনি। ২৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয়। দিল্লির পক্ষ থেকে, প্রথম উইকেটে লিজেল লি এবং শেফালি ভার্মা ৮৯ রান তোলার পরেই, দিল্লীর জয় কার্যত, নিশ্চিত হয়ে যায়। লি ২৪ বলে ৪৩ রান করেন এবং শেফালির ঝুলিতে ২১ বলে ৩১ রান। সেইসঙ্গে, অধিনায়কের মতো ইনিংস উপহার দেন জেমিমা রডরিগেজ। তিনি খেলেন ২৩ বলে ৪১ রানের ইনিংস। পাশাপাশি, প্রোটিয়া অধিনায়ক লরা উল্ভার্ট ৩২ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

গুজরাতকে উড়িয়ে চতুর্থ ফাইনালে দিল্লী ক্যাপিটালস

WPL 2026: নাচ–গান–গ্ল্যামারে মোড়া WPL ফাইনাল, সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মালাইকা–তলবিন্দরের জাদু !! 2
Smriti Mandhana and Jemimah Rodrigues । Image: Getty Images

আগামী ৫ ফেব্রুয়ারি ভদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া WPL ফাইনালে মুখোমুখি হতে চলেছে জেমিমার দিল্লি ও স্মৃতির ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স দল সরাসরি পয়েন্ট তালিকার ভিত্তিতে ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনাল হতে চলেছে সমান-সমান লড়াই। উইমেন্স প্রিমিয়ার লিগে এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দিল্লিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্যাঙ্গালুরু দল। এবার কি দিল্লি পারবে যোগ্য বদলা নিতে ? তবে, গ্রান্ড ফিনালে সাদামাটা হবে না। এবারের লীগের শুরুটা হয়েছিল ৯ জানুয়ারী, নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইয়ো ইয়ো হানি সিং, জ্যাকলিন ফার্নান্দেজ এবং হারনাজ সান্ধুর পরিবেশনা ছিল।

Read More: “এটা নিয়ে ভয়ে আছি..”, বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির উদ্বেগ প্রকাশ !!

WPL’এর সমাপ্তি অনুষ্ঠানে থাকছেন তলবিন্দর ও মালাইকা

WPL 2026: নাচ–গান–গ্ল্যামারে মোড়া WPL ফাইনাল, সমাপ্তি অনুষ্ঠানে থাকছে মালাইকা–তলবিন্দরের জাদু !! 3
Talwiinder and Malaika Arora | Image: Twitter

এবার শেষ দিনটিও হতে চলেছে বিনোদনে ভরা। সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও গীতিকার তলবিন্দর এবং বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা অরোরা। সংগীত, নাচ আর তারকাখচিত পরিবেশে ফাইনালের উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। উইমেন্স প্রিমিয়ার লীগের সমাজ মাধ্যমের পোস্টে স্পষ্ট জানানো হয়েছে, ফাইনালের মঞ্চে মালাইকা আনবেন শক্তি, গ্ল্যামার ও দুর্দান্ত এনার্জির বিস্ফোরণ। তাঁর নাচ ও উপস্থিতি স্টেডিয়ামের আবহকে আরও রঙিন করে তুলবে। অন্যদিকে, তলবিন্দরের লাইভ পারফরম্যান্স ভক্তদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। সব মিলিয়ে দর্শকদের জন্য এটি হতে চলেছে এক সম্পূর্ণ প্যাকেজ।

Read Also: “পাকিস্তানের কঠোর শাস্তি হবে..”, ম্যাচ বয়কট বিতর্কে সুনীল গাভাস্কারের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *