Video: হকের ট্রফি ভারতের কব্জায়, হার্দিক-সূর্যের উদযাপন ভাইরাল !! 1

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ইতিহাসে আরও একটি মাইলস্টোন স্পর্শ করল ভারতীয় দল। পরপর দুবার ট্রফি জয় করে অনন্য নজির স্থাপন করল ব্লু ব্রিগেডরা। গতকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম থেকে সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) দাপট অব্যাহত ছিল। নিউজিল্যান্ডকে (India vs New Zealand Match) ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তারা। প্রথম ইনিংসের ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) থেকে ঈশান কিষাণ (Ishan Kishan)।

দ্বিতীয় ইনিংসে বল হাতে কাজের কাজটি করে দেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও অক্ষর প্যাটেল‌ (Axar Patel)। ফলে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আনন্দে মেতে ওঠেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। এবার তাদের ট্রফি নিয়ে উদযাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল।

Read More: “একতরফা ভাবে হারিয়ে দিলো…” তৃতীয় বারের জন্য বিশ্বকাপ জিতলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

ভারতের বিশ্বকাপ জয়-

Video: হকের ট্রফি ভারতের কব্জায়, হার্দিক-সূর্যের উদযাপন ভাইরাল !! 2
IND vs NZ | Image: Getty Images

ফাইনালে ভারতীয় দলের হয়ে ওপেনিং করতে আসেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। দুজনে মিলে দলের হয়ে দুরন্ত শুরু করেন। ফর্মে ফিরে ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেন অভিষেক‌। এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে সঞ্জু স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। সঞ্জু ফাইনালেও নিজেকে আবার প্রমাণ করেন। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৮৯ রান।‌ ৮ টি ছয় এবং ৫ টি চার মেরে জ্বলে উঠেছিলেন এই তারকা। ঈশানের ব্যাট থেকে আসে দুরন্ত হাফ সেঞ্চুরি।

অন্যদিকে শেষ ওভারে ব্যাট হাতে চাপ সৃষ্টি করেন শিবম দুবেও (Shivam Dube)। তার ৮ বলে অপরাজিত ২৬ রানে ভর করে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটে হারিয়ে ২৫৫ রান তুলে নেয়। এই রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড একের পর এক উইকেটে হারিয়ে চাপের মুখে পড়ে যায়। একমাত্র ওপেনার টিম সেইফার্ট (Tim Seifert) ২৬ বলে ৫২ রান করে লড়াই চালান। অন্যদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner) ৩৫ বলে ৪৩ রান করে জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভারত ৯৬ রানে বিশাল জয় নিশ্চিত করে।

উদযাপনের ভিডিও ভাইরাল-

Video: হকের ট্রফি ভারতের কব্জায়, হার্দিক-সূর্যের উদযাপন ভাইরাল !! 3
India Cricket Team | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের হয়ে বল হাতে জসপ্রীত বুমরাহ আবারও নিজের জাত চেনান। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে সংগ্রহ করেন ৪ টি উইকেট। ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন এই তারকা। অন্যদিকে ৫ ম্যাচে ৩২১ রান সংগ্রহ করে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন। তবে ভারতীয় দলের ট্রফি নেওয়ার মুহূর্তটি সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। ক্রিকেট ভক্তরা সেই দিকে তাকিয়ে ছিলেন।

পোডিয়ামে আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ (Jay Shah) ট্রফি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তার পিছনে বিশ্বকাপ জয়ী ভারতীয় তারকাদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছিল। লাফিয়ে লাফিয়ে চিৎকার করছিলেন তারা। অধিনায়ক সূর্যকুমার যাদব গালে হাত ঘষতে-ঘষতে ট্রফি নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যান। ট্রফি নিয়ে তুলে ধরেন উপরে। ফলে তৈরি হয় এক ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তের জন্যই কোটি-কোটি ক্রিকেট ভক্ত অপেক্ষা করছিলেন।

দেখুন সেই ভিডিওটি-

Read Also: অক্ষর-বুমরাহ’এর ঝড়ে উড়ে গেল নিউজিল্যান্ড, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয় করে ইতিহাস ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *