সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াই বর্তমানে প্রতিটা ম্যাচকে জমজমাট করে তুলেছে। চলতি বিশ্বকাপে (T20 WC 2026) ভারতীয় দলকে নিয়ে স্বাভাবিকভাবেই এখনও ভক্তদের মধ্যে প্রত্যাশা রয়েছে। আরও একবার ট্রফি জয় করে ব্লু ব্রিগেডরা নিজেদের দাপট বজায় রাখবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। কিন্তু সুপার ৮’এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। অন্যদিকে চলতি টুর্নামেন্টের সেমিফাইনালের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এই ম্যাচ এবার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর সামনে এসেছে।
Read More: কোচের সঙ্গে হাতাহাতি সূর্যকুমারের-দূরত্ব বাড়াচ্ছেন বুমরাহ, চাপের মুখে দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে !!
জমে উঠেছে সেমিফাইনালের লড়াই-

সুপার ৮’এর গ্ৰুপ ২ থেকে ইতিমধ্যেই ইংল্যান্ড সেমিফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। পাকিস্তানকে শেষ চারে পৌঁছাতে হলে এখন অনেকটাই ভাগ্যের ওপর নির্ভর করতে হবে। অন্যদিকে গ্ৰুপ ১’এ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে অনেকটা এগিয়ে গেছে। ভারতীয় দল প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হয়।
ডেভিড মিলারের (David Miller) দুরন্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ভারত। ব্যাট হাতে লড়াই করতে ব্যর্থ হন ঈশান কিষাণ (Ishan Kishan), অভিষেক শর্মা (Abhishek Sharma) থেকে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। একমাত্র শিবম দুবে (Shivam Dube) ব্যাট হাতে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৬ রানে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। ফলে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতীয় দলকে বর্তমানে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় তুলে নিতে হবে।
ইডেন থেকে সরছে সেমিফাইনাল-

ভারতের মাটিতে সাম্প্রতিক সময় ক্রিকেটে সবচেয়ে বড়ো ম্যাচগুলি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে দেখা গেছে। ওয়াংখেড়ে এবং ইডেন গার্ডেন্সের মতো ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে আওয়াজ তুলেছেন ক্রিকেট ভক্তরা। ২০২৫ আইপিএলের ফাইনাল ম্যাচটি হঠাৎ করেই কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আহমেদাবাদে। চলতি বিশ্বকাপে আবারও বঞ্চনার মুখোমুখি হতে চলেছে ইডেন।
বিশ্বকাপে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ মার্চ প্রথম সেমিফাইনাল ইডেন গার্ডেন্সে হওয়ার কথা রয়েছে। কিন্তু আদৌ এই মাঠে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্র অনুযায়ী আইসিসি (ICC) সম্প্রচারকারী সংস্থাদের একটি চিঠি পাঠিয়ে নির্দিষ্ট করে দিয়েছে যে ইডেনেই সেমিফাইনাল হবে তার কোনো নিশ্চয়তা নেই।
এই গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে ঠিক ছিল যে পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে সেটা কলম্বোতে অনুষ্ঠিত হবে। এছাড়াও পাকিস্তানের পরিবর্তে যদি শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোন দলের মুখোমুখি হয় সেই ম্যাচটিও ইডেনের পরিবর্তে কলম্বোতে অনুষ্ঠিত হবে। এখন দেখার বিষয় সিএবি প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করেন।