টি-টোয়েন্টি বিশ্বকাপকে (T20 WC 2026) ঘিরে বিতর্কের ঝড় থামতেই চাইছে না। বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য তাদের দল ভারতে পাঠাবে না বলে জানিয়ে দিয়েছিল। দীর্ঘ আলোচনার পরেও শেষ পর্যন্ত জট কাটিনি। ফলে শেষ পর্যন্ত আইসিসি (ICC) টাইগার বাহিনীদের বাদ দিতে বাধ্য হয়। তার বদলে স্কোটল্যান্ড জায়গা করে নিয়েছে। এর মধ্যেই পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে বলে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। অন্যদিকে এই মহারণ ভারত থেকে এবার সরে যাওয়ার খবর সামনে এসেছে।
Read More: ৬,৬,৬,৬,৬,৬… কিউই বোলারদের পিটিয়ে ছাতু বানালেন ঈশান কিষান, করলেন ৪২ বলে সেঞ্চুরি !!
বিশ্বকাপ নিয়ে বিতর্ক-

ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বর্তমান সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রয়েছে। এই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার আন্তর্জাতিক প্রেক্ষাপটেও তৈরি করেছে লজ্জার দৃষ্টান্ত। এই আবহে এই বছর আইপিএলের (IPL 2026) মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে এক অংশের ক্রিকেট ভক্তরা তাকে আইপিএল থেকে বয়কট করার জন্য দাবি জানাতে থাকেন।
এই দাবিকে সমর্থন করে বিসিসিআই শেষ পর্যন্ত আইপিএল থেকে মুস্তাফিজুরকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপরই টাইগার বাহিনীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় বিসিবি। তারা নিরাপত্তার অভাবকে চিহ্নিত করে। আইসিসি পর্যবেক্ষণের পরে জানিয়ে দেয় যে ভারতে লিটন দাসদের (Litton Das) নিরাপত্তার কোনো অভাব নেই। কিন্তু বোর্ড নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদনে নিজেদের অবস্থানে অনড় থাকে। ফলে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভারতে হবে না বিশ্বকাপ-

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পাড়ার পর পাকিস্তানও এই টুর্নামেন্ট বয়কট করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যেই আবার ভারতে নিপা ভাইরাসের বৃদ্ধি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই আয়োজক দেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলি ইতিমধ্যেই নিপা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ফলে পরিস্থিতি আরও খারাপ পর্যায় পৌঁছালে তারা ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করতে পারে। এই কারণে বিসিসিআই বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে রয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ভারত শ্রীলঙ্কার সঙ্গে আয়োজন করতে চলেছে। গ্রুপে এ’তে ব্লু ব্রিগেডরা পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থান করছে।