সোমবার ইডেন গার্ডেন্সে কোলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম পাঞ্জাব কিংসের (Punjab Kings) ক্রিকেট ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। মাঠে উপস্থিত থেকে সিএবি (CAB) প্রধান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) শেষ পর্যন্ত এই ম্যাচটি বাতিল যাতে না হয় চেষ্টা করেছিলেন। কলকাতার ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে যাতে প্রতিটি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয় সেই দিকে তিনি বিশেষ নজর দিচ্ছেন।
শুধুমাত্র ক্রিকেট ক্ষেত্রেই নয় বাংলার দাদা জড়িয়ে আছেন বিনোদন জগতের সঙ্গেও। সম্প্রতিক সময়ে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রাহুল বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুতে মন্তব্য করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই মন্তব্য এবার দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)।
Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!
সৌরভের মন্তব্য ঘিরে বিতর্ক-

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তার আকস্মিক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিরিয়ালের সুটিং করতে গিয়ে উড়িষ্যার তালসারিতে ডুবে যান এই তারকা। এরপরই প্রোডাকশন হাউসের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলা বিনোদন জগতের অসংখ্য পরিচিত অভিনেতা-অভিনেত্রী সহ পরিচালকরা। অন্যদিকে অনেক দিন ধরেই টলিউডের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলী।
রিয়ালিটি শো ‘দাদাগিরি’তে মহারাজের সঙ্গে রাহুলকে একাধিকবার একই ফ্রেমে দেখতে পাওয়া গেছে। ফলে এই অভিনেতার মৃত্যুতে সংবাদমাধ্যমে নিজের মতামত রাখেন সৌরভ। তিনি বলেন, “শুটিংয়ের কাজ হলেও কেন যে জলে নামতে গিয়েছিল জানি না।” এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে জানাচ্ছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়।
সমালোচনার মুখে সৌরভ-

একজন অভিনেতা বা অভিনেত্রীকে সব সময় পরিচালকের কথা শুনে চলতে হয়। ফলে যদি শুটিং’এর কারণে রাহুলের মৃত্যু হয় তাহলে তার দায় সম্পূর্ণরূপে প্রোডাকশন হাউজের বলে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে সৌরভ গাঙ্গুলির মন্তব্য দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করলেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের প্রাক্তন অধিনায়ককে কার্যত কটাক্ষ ছুঁড়ে দেন।
তিনি বলেন, “সৌরভ গাঙ্গুলী হয়ে উনি নন ফিকশন শো করেন। এসি ফ্লোরের মধ্যে তিনি থাকেন। ফলে শুটিং কীভাবে হয় সেটা ওনার জানার কথা নয়। একটা মানুষ দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। মৃত মানুষের প্রতি অন্তত একটা ন্যূনতম সম্মান থাকা উচিত বলে আমার মনে হয়। আমি সৌরভের মতো সব বিষয়ে বিজ্ঞ নই যে সব বিষয় মতামত দেব।”