“আমার জন্য নয় ক্রিকেট...’, বিশ্বকাপ জিতে খোলাখুলি স্বীকারোক্তি সূর্যকুমারের, করলেন এই মন্তব্য !! 1

ক্রিকেটের তিন ফরম্যাট- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি, প্রতিটির আলাদা চরিত্র রয়েছে। কিন্তু সব ক্রিকেটার সব ফরম্যাটে সফল হন না। হাতে গোনা মাত্র কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা তিন ফরম্যাটেই ভালো ফল দেখিয়ে এসেছে। ভারতের বিরাট কোহলি এবং রোহিত শর্মা তিন ফরম্যাটেই সফলতা পেয়েছিলেন। বিদেশের খুব কম খেলোয়াড়ও তিন ফরম্যাটে সফল। স্টিভেন স্মিথ, জো রুটদের মতন ব্যাটসম্যানরা তিন ফরম্যাটে সফল হতে পারেননি। তেমনই একজন খেলোয়াড় হলেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সেই বিরল ক্রিকেটারদের একজন, যিনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে দ্বিধা করেন না।

টেস্টের টান এখনো অটুট সূর্যকুমার যাদবের

Suryakumar Yadav , ind vs ban, সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Getty Images

সূর্যকুমারের ক্রিকেট জীবন শুরু হয়েছিল লাল বল দিয়ে। মুম্বইয়ের হয়ে বহু বছর রঞ্জি ট্রফি খেলে তিনি নিজের ভিত তৈরি করেন। টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, “টেস্ট খেলতে কে না চায়!” এই কথার মধ্যে লুকিয়ে আছে তাঁর আবেগ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা কঠিন। তিনি মাত্র একটি টেস্ট খেলেছেন, ২০২৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেখানে বড় ইনিংস খেলতে না পারায় আর সুযোগ পাননি। প্রতিযোগিতার এই যুগে এক-দু’টি সুযোগেই নিজেকে প্রমাণ করতে হয়। এছাড়া ৩৫ বছরে এসে নতুন করে টেস্ট দলে জায়গা পাওয়া প্রায় অসম্ভব। নতুন প্রজন্মের ক্রিকেটাররা ক্রমাগত উঠে আসছে, এবং নির্বাচকেরা ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গঠন করেন।

Read More: “ছিনা*#@কে খুঁজে পেল…” ইউটিউবার শ্বেতা পুন্দিরকে বিয়ে করতেই সমাজ মাধ্যমে ট্রোল যশ দয়াল !!

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে তিনি চেষ্টা করেছিলেন নিজের জায়গা তৈরি করতে। ২০২৩ সালের বিশ্বকাপেও তিনি খেলেছিলেন। কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে জায়গা ধরে রাখতে পারেননি। আহমেদাবাদের ফাইনালে সূর্যকুমার যাদবের ব্যাটিংটা ছিল তার দল থেকে বাদ পড়ার আসল কারণ। তিনি নিজেই ব্যাখ্যা করেছেন কেন এই ফরম্যাট তাঁর জন্য কঠিন। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং একটি আর্ট। শুরুতে উইকেট বাঁচানো, মাঝের ওভারে রান তোলা, এবং শেষে আক্রমণ – এই তিনটি ধাপকে নিখুঁতভাবে সামলাতে হয়।

টি-টোয়েন্টিতেই সূর্য কুমারের রাজত্ব

Suryakumar Yadav
Suryakumar Yadav | Image: Getty Images

সূর্যকুমারের মতে, ওডিআই ক্রিকেটের ভারসাম্য তিনি ঠিকভাবে ধরতে পারেননি। তবে অন্যদিকে, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সম্পূর্ণ ভিন্ন একজন খেলোয়াড়। তিনি ধীরে ধীরে নিজের জায়গা পাকা করেছিলেন টি-টোয়েন্টিতে। এই ফরম্যাটে তাঁর স্বাভাবিক খেলা ফুটে ওঠে। কোনো বাঁধাধরা নিয়ম নেই, নিজের মতো করে শট খেলতে পারেন। টি-টোয়েন্টিতে তিনি শুধু সফলই নন, বরং আধিপত্য বিস্তার করেছেন। তাঁর ব্যাটিং স্টাইল আধুনিক ক্রিকেটের প্রতীক। তিনি দেখিয়ে দিয়েছেন, নিজের শক্তি বুঝে খেললে সফলতা আসবেই।

আর এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘ পরিশ্রম। রঞ্জি ট্রফিতে বছরের পর বছর খেলে তিনি নিজের টেকনিক তৈরি করেছেন। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তিনি টি-টোয়েন্টিতে নিজের আলাদা পরিচয় গড়েছেন। এমনকি তিনিও ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কদের একজন হয়ে উঠেছেন। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সূর্যকুমার যাদবকে ভারতীয় দলের অধিনয়ক বানানো হয়েছিল, এখনও পর্যন্ত সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় দল এই ফরম্যাটে একটিও সিরিজ হারেনি।

Read Also: Breaking News: KKR’এর মাস্টারস্ট্রোক! আসন্ন IPL’এর আগে এই তারকার হাতে তুলে দিল ক্যাপ্টেনসি

Tagged:

FAQS

সূর্যকুমার যাদবের ক্রিকেট ক্যারিয়ার কোন ফরম্যাট দিয়ে শুরু হয়েছিল?

লাল বল বা টেস্ট ক্রিকেট দিয়ে।

সূর্যকুমার যাদব আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে কবে ও কার বিরুদ্ধে খেলেন?

২০২৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

কোন ফরম্যাটে সূর্যকুমার যাদব সবচেয়ে বেশি সফল?

টি-টোয়েন্টি ক্রিকেটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *