IND vs PAK: বিগত কয়েকদিন ধরে পাকিস্তানী স্পিনার উসমান তারিককে (Usman Tariq) নিয়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তারিকের বোলিং অনেকের মতে ‘চাক’ বোলিং অর্থাৎ ছুড়ে বোলিং করেন। তাছাড়া তারিক বল ছাড়ার আগে একটু দাঁড়িয়ে নেন, যে কারণে ব্যাটসম্যানদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়। উসমানের বোলিং অ্যাকশন নিয়ে উদ্বিগ্ন সব দল। ভারতের সঙ্গে পাকিস্তানের (IND vs PAK) হাইভোল্টেজ ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচ হলো এই ভারত–পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। মেগা ম্যাচের আগে শনিবার সন্ধ্যায় অনুশীলনে নামে ভারতীয় দল। আর সেই অনুশীলনেই এক অভিনব কৌশলে সকলের নজর কাড়েন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের রহস্যময় বোলার উসমান তারিকের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন অনুকরণ করে সতীর্থ ব্যাটারদের প্রস্তুতি করান সূর্য। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে উসমান তারিক হতে পারেন ভারতের সামনে অন্যতম বড় থ্রেট। যে কারণে, উসমানের মতন একই অস্বাভাবিক ভঙ্গিতেই অনুশীলন চায় ভারত। আর সেই অনুশীলন দিলেন ক্যাপ্টেন নিজেই।
Read More: সিমেন্টের কারখানায় চলছে পাকিস্তানের অনুশীলন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে করুণ দশা বাবরদের !!
বল হাতে দলকে অনুশীল দিচ্ছেন স্কাই

সূর্যকে তারিকের মতন করে বোলিং করতে দেখা গেল। মেগা ম্যাচের আগে পরিস্থিতি ও বোলারের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হলো দলের লক্ষ। সূর্যের এই অভিনব উদ্যোগের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। অন্যদিকে শ্রীলঙ্কায় প্রথম থেকেই রয়েছে পাকিস্তান এবং ভারত প্রথম ম্যাচ খেলতে পৌঁছিয়েছে তাই দল যত তাড়াতাড়ি পরিস্থিতি ও পিচ নিয়ে ওয়াকিবহাল হবেন ততই ম্যাচ জিততে সুবিধা হবে। তবে শনিবারের অনুশীলন পুরোপুরি মসৃণ ছিল না। বৃষ্টির কারণে নেট সেশন কিছুটা ব্যাহত হয়। পাশাপাশি ম্যাচের দিন বৃষ্টির বেশ সম্ভবণা রয়েছে।
অন্যদিকে, ভারতীয় শিবিরে সুসংবাদ। ভারত বনাম পাক ম্যাচ আগে সম্পূর্ণ ফিট অভিষেক শর্মা। গতকাল তাকে লম্বা সময়ের জন্য অনুশীলনও করতে দেখা গিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে তিনি খেলতে পারেন। সংবাদ সম্মেলনে অভিষেক শর্মাকে নিয়ে পাক অধিনায়ক বলেন যে, পাকিস্তান দল সবসময় ভালো খেলোয়াড়দের বিরুদ্ধেই খেলতে চায় এবং তিনি চান অভিষেক যেন সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। তবে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জবাবে বলেন, “যদি তাঁরা (পাকিস্তানি অধিনায়ক) অভিষেককে দলে (দেখতে) চান। তাহলে ওকে নেওয়া হবে।” অভিষেক ফিরলে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে আবারও বেঞ্চে বসেই ম্যাচ দেখতে হতে পারে।