T20 ওয়ার্ল্ড কাপ জিতে শেষ অধিনায়ক সূর্যকুমারের ক্যারিয়ার, দল থেকে ছাঁটাই সহ হারাচ্ছেন অধিনায়কত্ব !! 1

পরিসমাপ্তি ঘটেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ৯৬ রানে মস্ত বড় ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে নিল টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। কেবলমাত্র একটি ম্যাচেই হারতে হয়েছিল ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৭৬ রানের ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। ভারতের এই পরাজয়ের পর সেমিফাইনালে ওঠাও দুষ্কর হয়ে উঠেছিল, তবে শেষ চারটি ম্যাচেই অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দল আবার একবার বিশ্বকাপ বিজেতা হয়ে উঠেছে। এবারের বিশ্বকাপে শেষ তিন ম্যাচে বিধ্বংসী ব্যাটিং চালিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথমদিকে দলে জায়গায় হয়নি তার।

সূর্যকুমারের নেতৃত্বে তৃতীয় ট্রফি জিতলো টিম ইন্ডিয়া

গম্ভীর, সূর্যকুমার
Gautam Gambhir and Suryakumar Yadav |Image Twitter

তবে বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে দলে ফিরেই টুর্নামেন্টের সেরা হয়ে উঠেছেন তিনি। শেষ তিন ম্যাচে ৯০ এর কোটায় রান বানিয়েছেন সঞ্জু, ভারতীয় দলের দাপট বজায় ছিল পুরো টুর্নামেন্ট জুড়েই। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তা যেন কমছে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। তবে তারপর থেকে সেভাবে কোন বড় রান আসেনি সূর্যকুমারের ব্যাট থেকে। এবারের বিশ্বকাপে সূর্য ৩০.২৫ গড়ে এবং ১৩৬.৭৩ স্ট্রাইক রেটে ২৪২ রান বানিয়েছেন। যেখানে প্রথম ম্যাচে ৪৯ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

Read More: “মুখে জুতো মার..”, ভারত বিশ্বকাপ জিততেই ‘ভন্ড’ আমিরকে নিয়ে সরব নেট দুনিয়া !!

অবসর নিতে পারেন স্কাই

সূর্যকুমার যাদব
Suryakumar Yadav | Image: Twitter

পরবর্তী বিশ্বকাপ ২০২৮ সালে অনুষ্ঠিত হবে এবং সেই বছরেই আছে অলিম্পিক। যে কারণে ভারতীয় দল তাদের দল এখন থেকেই গঠন করে নিতে চাইবে। ঠিক যেমনটা ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে করেছিল আসলে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। সে সময় ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া রোহিতের পর ভারতের কথা ছিল হার্দিকের তবে তার বদলে দলের অধিনায়ক বানানো হয়েছিল সূর্য কুমার যাদব কে। ভারতীয় দলের বিগত দুই বছর সেভাবে সফলতা আসেনি সূর্যকুমারের ব্যাট থেকে। ক্যাপ্টেন হিসেবে সূর্যকুমার যাদবের জয়ের শতাংশ রোহিত শর্মার থেকেও বেশি, এমনকি তার ক্যাপ্টেনসিতেই ভারতীয় দল এখনও পর্যন্ত একটিই সিরিজ হারেনি কিংবা এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপাও জয় করে নিয়েছে টিম ইন্ডিয়া।

Read Also: “বাইরে বসেই দিন কেটেছে…” টুর্নামেন্ট সেরা হওয়ার পর রোহিত বিরাটদের একহাত নিলেন সঞ্জু স্যামসন, করলেন এই মন্তব্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *