বিশ্বকাপের সেমিফাইনাল – স্বপ্নের মঞ্চ। আর সেই স্বপ্নপূরণের পথ তৈরি করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। উইন্ডিজদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন কেন তাকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আবারও ফিরিয়ে এনেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই জয় শুধু একটি ম্যাচ জয় নয় এটা ছিল সেমি ফাইনালের আগে দলের একটি পাওয়ার বুস্টার। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলেছেন, ম্যাচটা ভারতের জন্য কোয়ার্টার ফাইনালের মতন ছিল এবং ছেলেরা অসাধারণ মানসিক দৃঢ়তা দেখিয়েছে। তবে উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিয়ে তাঁর আবেগ ছিল আলাদাই। ম্যাচ শেষে টুপি খুলে সম্মান জানান তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, আবেগে ভেসে যাচ্ছেন দু’জনেই।
সমালোচনার জবাব দিলেন সঞ্জু স্যামসন

এমনকি সূর্যের বয়ান ও কর্মকান্ড দেখে সঞ্জুর মুখে শোনা যায়, “রুলায়েগা ক্যায়া পাগলে?” – এটা শোনা মাত্রই নেটিজেনদের মধ্যে আরও উত্তেজনা বেড়ে গিয়েছে। লক্ষ্য তাড়া করতে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সঞ্জুর প্রথম অপরাজিত ইনিংস। বিশ্বকাপের মঞ্চে এমন ইনিংস তাঁর আত্মবিশ্বাস আরও বাড়াবে।
Read More: “গোদের উপর বিষফোঁড়া”, বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !!
দল নির্বাচনে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব দল নির্বাচন নিয়ে রসিকতার সুরে বলেছিলেন, “তাহলে কি অভিষেকের জায়গায় সঞ্জুকে খেলাব?” আবার তিন নম্বর পজিশন নিয়ে বলতে গিয়ে তিলক বর্মা-র প্রসঙ্গ টেনে বলেন, “তাহলে কি তিলকের জায়গায় ওকে নামাব?” তবে পারফরম্যান্সই যে শেষ কথা—সেটাই প্রমাণ করলেন সঞ্জু।
সঞ্জুর ঝড়ে সেমিফাইনালে ভারত

সমালোচনার মধ্যেই নিজের কাজ করে গেছেন তিনি। বেঞ্চে বসেও প্রস্তুতি থামাননি। আর সুযোগ পেয়েই প্রমাণ করে দিলেন কেন তিনি আলাদা। তাঁর ৯৭ রান হয়তো ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ভারতের হয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় এখন তিনি দ্বিতীয় স্থানে। একমাত্র ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সুরেশ রায়না-র ১০১ রানের ইনিংসই তাঁর উপরে। ভারত পরবর্তী ম্যাচটি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে চলেছে। ২০২২ সাল থেকে এই নিয়ে তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতের এই ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ভাবে অভিষেক শর্মাকে ফর্মের সঙ্গে লড়াই করতে দেখা যাচ্ছে তাতে এটা স্পষ্ট যে, এই ম্যাচে বেশি দায়িত্ব সঞ্জু স্যামসনকেই নিতে হবে।