অধিনায়ক পদ থেকে ইস্তফা অজিঙ্কা রাহানের, CSK’র বিরুদ্ধে নেতৃত্বে নারিন !! 1

বর্তমানে আইপিএলের সবচেয়ে আলোচিত দলগুলোর মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স (KKR)। কিন্তু এই আলোচনা সাফল্যের জন্য নয়, বরং চরম ব্যর্থতার জন্য। একটা সময় উত্তেজনা আর গর্বের নাম ছিল কলকাতা নাইট রাইডার্স। তিনবারের চ্যাম্পিয়ন এই দলটি বহু বছর ধরে সমর্থকদের আবেগের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে, ২০২৫’এর আইপিএল থেকে একেবারেই ছন্দে নেই নাইট রাইডার্স। একমাত্র দল হিসেবে এখনও একটিও জয় পায়নি কেকেআর।

অজিঙ্কা রাহানের নেতৃত্বে বিপর্যয় নাইট শিবিরে

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr রাহানে
Ajinkya Rahane | Image: Getty Images

গৌতম গম্ভীর-এর সময় কালে নাইট রাইডার্স যে লড়াকু মানসিকতা দেখিয়েছিল তা এখনও আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা অধ্যায়। কিন্তু বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। চলতি মরশুমে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে পারেনি কেকেআর। ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই, বোলিংয়েও একাধিক রান লিক করেছে বোলাররা। এমনকি ফিল্ডিংও খুব একটা ভালো করেনি কেকেআর।

READ MORE: চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দিচ্ছেন চাহাল, তার অভদ্রতার ভিডিও চর্চায় !!

এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায় চাপানো হচ্ছে অধিনায়ক অজিঙ্কা রাহানের উপর। তাঁর নেতৃত্ব নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। রাহানে একজন অভিজ্ঞ এবং শান্ত মেজাজের ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর নেতৃত্ব কতটা কার্যকর – সেটা নিয়েই উঠছে বড় প্রশ্ন। গত মৌসুমেও সেভাবে কোনোরকম ছন্দে। দেখা যায়নি রাহানেকে।

নেতৃত্বের পালাবদল KKR শিবিরে

Ipl 2025, kkr
Sunil Narine | Image: Getty Images

প্রসঙ্গত, গৌতম গম্ভীরের নেতৃত্বে দুটি আইপিএল শিরোপা জিতেছে কেকেআর এবং একটি শিরোপা জিতেছে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে। সে সময়। কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। অন্যদিকে ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়াসকে ২০২৫’এর আইপিএলে ছেড়ে দিয়েছিল কেকেআর। শ্রেয়াসের পর রাহানেকে দলের দায়িত্ব তুলে দেওয়া হয় এবং গত মৌসুম থেকেই ধুঁকছে কেকেআর। অনেক ভক্তের মতে, আইয়ারকে বাদ দিয়ে রাহানেকে দায়িত্ব দেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। পাশাপাশি, ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

কেকেআর ১৪ই এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে নামতে চলেছে। এই ম্যাচে দলে বড় পরিবর্তন লক্ষ করা যাবে। সূত্রের দাবি সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের অধিনায়কের বদল দেখতে পাওয়া যাবে। অজিঙ্কা রাহানের বদলে দলের অধিনায়ক হিসেবে এদিন সুনীল নারিনকে (Sunil Narine) দেখতে পাওয়া যাবে। গত মৌসুমে চেন্নাইকে ৮ উইকেটে হারিয়েছিল কেকেআর। এবারে সিএসকের শুরুটাও ভালো হয়নি, হারের হ্যাটট্রিকের পর দিল্লির বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে ঋতুরাজ বাহিনী।

READ ALSO: “অবশেষে কপাল খুলেছে..”, সঞ্জুর ব্যাটে-ওভারটনের বলে প্রথম জয় CSK’এর, শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *