মুস্তাফিজের বদলি ৩ ম্যাচেই বাদ! মরণ বাঁচন ম্যাচে বড় পরিবর্তন KKR'এর 1

আইপিএল (IPL 2026) মানেই চাপ, প্রত্যাশা আর প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মাঝেই কঠিন সময়ের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু হয়েছে, তারপর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ -সব মিলিয়ে দল এখন চাপে দল। আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এই অবস্থায় লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচটি কেকেআরের কাছে শুধু একটি সাধারণ ম্যাচ ছিল না, বরং ঘুরে দাঁড়ানোর সুযোগ। তাই এই ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনা ছিল দল নির্বাচন নিয়ে।

বিশেষ করে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী-র ফিটনেস নিয়ে। কারণ এই দুই স্পিনার কেকেআরের বোলিংয়ের মেরুদণ্ড। পঞ্জাব ম্যাচে তাদের অনুপস্থিতি স্পষ্টভাবে প্রভাব ফেলেছিল। নারাইন অসুস্থ ছিলেন, আর বরুণ চোটের কারণে বাইরে ছিলেন। ফলে দলের স্পিন বিভাগ দুর্বল হয়ে পড়ে এবং প্রতিপক্ষ সহজে রান তুলতে সক্ষম হয়। তবে লখনউ ম্যাচের আগে প্র্যাক্টিসে তাদের উপস্থিতি বড় ইতিবাচক দিক ছিল। বিশেষ করে নারাইনের ফিট হয়ে দলে ফেরা কেকেআরের জন্য বিশাল স্বস্তির খবর।

Read More: আউট ছিলেন না ফিন অ্যালেন, আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় !!

সুনীল নারায়ণ দলে ফিরেছেন

Ipl 2026, kkr
Andre Russell and Sunil Narine | Image: Getty Images

আজকের ম্যাচে, তাঁকে ব্লেসিং মুজারাবানির পরিবর্তে একাদশে রাখা হয়েছে, যা দলের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ নারাইন শুধু একজন স্পিনার নন, তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যেকোনো সময়। পাওয়ারপ্লেতে বল করতে পারেন, মিডল ওভারে উইকেট তুলতে পারেন, এমনকি প্রয়োজনে ব্যাট হাতেও অবদান রাখতে পারেন। ব্যাটিং বিভাগেও কেকেআর শক্তিশালী হলেও, সমস্যা হল ধারাবাহিকতা।

ক্যামেরন গ্রিন, রোভম্যান পাওয়েল ও ফিন অ্যালেনের সঙ্গে আজ নারিনকে সুযোগ দিয়েছে ফ্রাঞ্চাইজি। বোলিং বিভাগে নারাইনের প্রত্যাবর্তন বড় স্বস্তি দিলেও, পেস আক্রমণে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নভদীপ সাইনি ও কার্তিক ত্যাগী আজকে দায়িত্বে রয়েছে। আজ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ৪ উইকেটে ১৮১ রান বানিয়েছে লখনৌ।

READ ALSO: IPL’এর মধ্যেই অবসর ঘোষণা রশিদ খানের, স্পিনারের মন্তব্য ঘিরে চাঞ্চল্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *