আইপিএল (IPL 2025) শুরু হওয়ার অনেক আগে থেকে এই টুর্নামেন্টকে ঘিরে একাধিক বিতর্ক আলোচনায় উঠে আসে। মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিয়ে বিপাকে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সমর্থকদের দাবিকে সম্মান জানিয়ে শেষ পর্যন্ত নাইট বাহিনী বিসিসিআইয়ের (BCCI) নির্দেশে মুস্তাফিজুরকে বাদ দেয়। এই ঘটনার প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের ওপরেও পড়ে। এর মধ্যেই আবার সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ফ্র্যাঞ্চাইজি আবরার আহমেদকে (Abrar Ahmed) দলে নিয়ে বিতর্কে উঠে এসেছে। এবার এই দলের কর্মকর্তাদের কটাক্ষ ছুঁড়ে দিলেন সুনিল গাভাস্কার (Sunil Gavaskar)।
Read More: TOP 3: রাহানে নন, KKR দলের এই তিনজন তারকা অধিনায়ক হওয়ায় দাবিদার !!
আবরারকে নিয়ে বিতর্ক-

ভারতের সঙ্গে পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার প্রভাব একাধিকবার ক্রিকেট মাঠেও পড়ে। এই কারণে আইপিএলের উদ্বোধনী মরসুমের পর আর কোনো পাক তারকা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। এর মধ্যেই সানরাইজার্স হায়দ্রাবাদের সহযোগি দল সানরাইজার্স লিডসে আবরার আহমেদকে নিয়ে এসে বিতর্কে জড়িয়েছেন কাব্য মারান (Kavya Maran)। দ্যা হান্ড্রেডের (The Hundred) নিলামে ২ কোটি ৩৪ লক্ষ টাকার বিনিময়ে ছিনিয়ে নেন কর্মকর্তারা।
এরপর মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) মতো আবরার আহমেদকে বিসিসিআই বাদ দেওয়ার জন্য নির্দেশ দেবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। তবে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পষ্ট করে বলা হয়, “এই বিষয়টি আইপিএলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটি একটি বিদেশি লিগ। আমাদের অধিকারক্ষেত্রের মধ্যে আসে না। ফলে আমরা কিছু করতে পারি না। এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে ফ্র্যাঞ্চাইজির ওপর রয়েছে।”
কটাক্ষ ছুঁড়ে দিলেন সুনিল গাভাস্কার-

এই আবহে ভক্তরা সবসময় দেশের আবেগকে এগিয়ে রাখছেন। গত বছর পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের (India vs Pakistan Match) বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটাররা ম্যাচে কোনোরকমের সৌজন্য প্রকাশ করেনি। হ্যান্ডশেক করতে দেখা যায়নি সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। এবার আবরার আহমেদের বিতর্কে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি দেশের সৈন্যের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন। এই মন্তব্য বর্তমানে চর্চায় উঠে এসেছে।
সুনীল গাভাস্কার বলেন, “ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি যদি পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেয় স্বাভাবিকভাবেই সমালোচনা হবে। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই। ২৬/১১ হামলার পর থেকেই আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এর পিছনে অবশ্যই কারণ আছে। দল থেকে যে অর্থ ক্রিকেটারদের দেওয়া হয় সেই অর্থ করের মাধ্যমে পাকিস্তান সরকার পায়। তারপর তারা অস্ত্র কিনে ভারতের ওপরে হামলা করে।”