দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় দলের পরাজয় ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছেন না। এই হারের পর ব্লু ব্রিগেডদের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা কঠিন হয়ে গেছে। গতকাল ভারতীয় একাদশে উল্লেখযোগ্যভাবে অক্ষয়ের প্যাটেলকে (Axar Patel) বাদ দেওয়া হয়েছিল। এই তারকা অলরাউন্ডার ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে ট্রফি এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে তাকে একাদশে না রাখা নিয়ে গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কটাক্ষ করে ক্ষোভ প্রকাশ করলেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)।
Read More: বিশ্বকাপের মধ্যেই যৌন নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হলেন বোর্ড কর্তা, চাঞ্চল্য ক্রিকেট মহলে !!
ভারতীয় দলের বিপর্যয়-

বিশ্বকাপের (T20 WC 2026) প্রাথমিক গ্রুপ পর্বের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই চালায়। প্রথম ইনিংসে বল হাতে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), আর্শদীপ সিং (Arshdeep Singh)’রা। তবে ডেভিড মিলারের (David Miller) দুরন্ত ইনিংস ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৬৩ রান। অন্যদিকে ট্রিস্টান স্টাবসের (Tristan Stubbs) ২৪ বলে অপরাজিত ৪৪ রানে ভর করে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা দেয় ব্লু ব্রিগেডরা।
এই রান তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার কার্যত আত্মসমর্পণ করে। ঈশান কিষাণ (Ishan Kishan) শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। অভিষেক শর্মা (Abhishek Sharma) ফেরেন ১৫ রান করে। তিলক বর্মা (Tilak Varma) আবারও ব্যর্থ হয়ে দলকে বিপর্যয়ের মুখে ফেলেন। সূর্যকুমারের ব্যাট থেকে আসে ১৮ রান। একমাত্র শিবম দুবে ৩৭ বলে ৪২ রান করে লড়াই চালিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভারত ৭৬ রানে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ করে।
বিস্ফোরক সুনীল গাভাস্কার-

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অক্ষর প্যাটেল। তিনি চাপের মুখে দাঁড়িয়ে ৩১ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এই রকম অভিজ্ঞ অলরাউন্ডারকে গতকাল একাদশেই রাখেননি গৌতম গম্ভীর। ফলে সুনীল গাভাস্কার এই বিষয়ে তীব্র সমালোচনা করলেন।
তিনি এক আলোচনায় বলেন, “২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের নিশ্চিত হার থেকে বাঁচিয়েছিলেন অক্ষর প্যাটেল। শুধুমাত্র ব্যাট হাতেই নয় তিনি বল হতে ট্রিস্টান স্টাবস এবং কুইন্টন ডি ককের (Quinton de Kock) জুটি ভেঙেছিলেন। তবুও তাকে একাদশে রাখা হলো না। এইরকম অলরাউন্ডারকে আপনি কীভাবে বাদ দিতে পারেন তাও আবার ওয়াশিংটন সুন্দরের (Washington Sundor) মতো ক্রিকেটারকে একাদশে রাখার জন্য?”