CSK'এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !! 1

এই মাসের শেষ থেকেই আইপিএলের (IPL 2026) যুদ্ধে মেতে উঠবেন ক্রিকেট ভক্তরা। এই টুর্নামেন্ট আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিসিআই (BCCI)।‌ বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট সহ ইরান-আমেরিকার যুদ্ধ পরিস্থিতি টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করছে। তবে সমস্ত দিকে কর্মকর্তাদের কড়া নজর রয়েছে। এবার প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বছরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামবে। এর মধ্যেই এবার হায়দ্রাবাদ দলের কম্পানি চেন্নাই দলের বিরুদ্ধে মামলা করায় বিতর্ক তৈরি হয়েছে।

Read Also: “দেশের কলঙ্ক…” ভারতকে কটাক্ষ করা পাক তারকাকেই দলে নিল কাব্য মারান! রেগে আগুন ভক্তরা

চেন্নাই দলের বিরুদ্ধে মামলা-

CSK'এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করল কাব্য মারানের বাবার কম্পানি, বিপাকে ধোনির দল !! 2
Chennai Super Kings | Image: Getty Images

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। তারা এখনও পর্যন্ত ৫ বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। আসন্ন মরসুমেও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নামতে চলেছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) আবারও ব্যাট হাতে মাঠে দেখার জন্য অপেক্ষা করছেন ক্রিকেট ভক্তরা। এর মধ্যেই বিশেষ করে তামিল সমর্থকদের কাছে আরও পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচার অভিযান চালাচ্ছে ফ্রাঞ্চাইজিটি।

সম্প্রতি রজনীকান্তের (Rajnikant) সিনেমা ‘জেলার’ এবং ‘কুলি’ গান ব্যবহার করে ক্রিকেটারদের ভিডিও প্রকাশ করে। এই সিনেমাগুলি সান টিভি নেটওয়ার্ক (Sun TV) প্রয়োজনা করেছে। সান টিভি নেটওয়ার্ক হল সানরাইজার্স হায়দ্রাবাদের মালিকানাধীন সংস্থা। কাব্য মারানের (Kavya Maran) বাবার কম্পানি এটি। কোনরকম অনুমতি না নিয়ে চেন্নাই সুপার কিং গানগুলি ব্যবহার করায় এই ফ্র্যাঞ্চাইজি দলের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করল প্রযোজনা সংস্থাটি। কপিরাইটের লঙ্ঘনের অভিযোগ করেছে সান টিভি।

নতুন করে দল সাজিয়েছে CSK-

Ms dhoni
CSK | Image: Getty Images

গত বছর চেন্নাই সুপার কিংস শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নামতে ব্যর্থ হয়। টুর্নামেন্ট চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad)। এর ফলে মহেন্দ্র সিং ধোনি আবারও নেতৃত্বের দায়িত্ব কাদের তুলে নেন। এই অভিজ্ঞ তারকার অধীনে দল ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে শেষ করেদল। ফলে এই পারফর্মেন্স রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল।

তবে আসন্ন আইপিএলের আগে নতুন করে দল সাজিয়েছে চেন্নাই (CSK) কর্মকর্তারা। তারা রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নিয়ে এসেছে। এই তারকা বর্তমানে ব্যাট হাতে ফর্মে রয়েছেন। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) তিনি টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন। এছাড়াও দলে সরফরাজ খানের (Sarfaraz Khan) মতো ব্যাটসম্যানকেও নিয়ে এসে চমক দিয়েছেন কর্মকর্তারা। এই তরুণ তারকা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন বলেই বিশেষজ্ঞরা মনে করছেন বিশেষজ্ঞরা।

Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *