"পারিবারিক সিরিয়াল চলছে নাকি?..", রিয়ান পরাগকে অধিনায়ক করায় রাজস্থানকে কটাক্ষ প্রাক্তন নির্বাচকের !! 1

বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের মানচিত্রে আইপিএলের (IPL 2026) মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নতুন দিশা দেখিয়েছে। এই লিগ থেকে প্রতি বছর অসংখ্য তরুণ ক্রিকেটার নিজেদের পরিচয় তৈরি করে জাতীয় নির্বাচকদের বার্তা দেন। তারকা ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে সকলের সামনে উঠে আসেন তারা‌। আসন্ন আইপিএলেও একইরকম ছবি দেখতে পাওয়া যাবে। মাঠে নামার আগে বর্তমানে এই দলগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশ কিছু বড়ো পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সবচেয়ে বড়ো বিষয় হল তারা রিয়ান পরাগকে (Riyan Parag) স্থায়ী অধিনায়ক হিসেবে বাছাই করেছে। এই সিদ্ধান্ত নিয়ে এবার কার্যত প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটের ও নির্বাচক।

Read More: IPL থেকে নিষিদ্ধ হতে চলেছে অজি তারকারা, BCCI’কে বোকা বানাতে গিয়ে বিপাকে প্যাট কামিন্সরা !!

মাঠে নামছে রাজস্থান-

ipl
Rajasthan Royals | Image: Getty Images

আইপিএলের মঞ্চে প্রতি বছরই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে রাজস্থান রয়্যালস‌। তবে গত বছর তারা সঞ্জু স্যামসনের (Sanju Samson) নেতৃত্বে সেইভাবে ছন্দে ছিল না। লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে ধারাবাহিকভাবে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায়। এছাড়াও প্রথম থেকেই চোট সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ৯ ম্যাচে মাত্র ২৮৫ রান সংগ্রহ করেছিলেন সঞ্জু। বেশ কয়েকটি ম্যাচে তিনি মাঠের বাইরেও ছিলেন।

সেই সময় রিয়ান পরাগকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যায়। কিন্তু এই তরুণ তারকা দলকে ভরসা দিতে ব্যর্থ হন। ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি তিনি। তার ব্যাট থেকে ১৪ ম্যাচে এসেছিল ৩৯৩ রান‌। তবে এই বছর দলে রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) দীর্ঘদিন পর ফিরিয়ে এনে রীতিমতো চমক দেয় রাজস্থান। এই অভিজ্ঞ অলরাউন্ডার দলের অন্যতম ভরসা হয়ে উঠবেন বলেই মনে করছেন ভক্তরা। উল্লেখ্য আসন্ন আইপিএলে ৩০ মার্চ রাজস্থান রয়্যালস শক্তিশালী প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে মাঠে নামবে।

প্রশ্নের মুখে রিয়ান পরাগ-

Ipl 2025
Riyan Parag | Image: Getty Images

২৪ বছর বয়সী রিয়ান পরাগ গত কয়েক বছর ধরে আইপিএলে নিজের প্রভাব বিস্তার করেছেন। ২০২৪ মরসুমে বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। ১৬ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৫৭৩ রান‌। কিন্তু সম্প্রতিক সময় সেই ভাবে ধারাবাহিকতা দেখাতে পারছেন না। এর সঙ্গে অধিনায়ক হিসেবে তিনি কতটা দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তা নিয়েও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন।

এবার এই বিষয়ে ভারতের প্রাক্তন নির্বাচক ও ক্রিকেটার শ্রীকান্ত (Shrikanth) বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি এক ক্রিকেট বিষয়ক আলোচনায় বলেন, “কীভাবে রিয়ান নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তা আমরা সবাই জানি। এটা সম্পূর্ণ ফ্রাঞ্চাইজির সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে তাকে দলে অনেকটাই গুরুত্ব দেওয়া হচ্ছে। রিয়ান বছর দুয়েক আগে একটি দুর্দান্ত মরসুম কাটিয়েছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি গত বছর তেমনভাবে প্রভাব ফেলতে পারেননি। আলাদাভাবে তিনি নিজেকে প্রমাণ করতে পারেননি এটা মাথায় রাখতে হবে।”

Read Also: ভারতের সঙ্গে খেলতে মরিয়া বাংলাদেশ, চূড়ান্ত হল দ্বিপাক্ষিক সিরিজের দিনক্ষণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *