আর একটা দিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নামবে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। তার আগে ব্লু ব্রিগেডরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত ফর্মে থাকার পর ওয়ার্ম আপ ম্যাচেও নিজেদের দাপট বজায় রেখেছিল হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)।
তবে এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বিতর্কের ঝড় কিছুতেই কাটতে চাইছে না। পাকিস্তান (India vs Pakistan Match) আসন্ন টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে তা নিশ্চিত হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে এবার শ্রীলঙ্কা এই ম্যাচ বয়কট না করার জন্য পিসিবির কাছে কাতর আবেদন জানালো।
Read More: “বোমা দিয়ে উড়িয়ে…” টি-20 বিশ্বকাপ বিতর্কে ‘সন্ত্রাসী’ যোগ, ICC-BCCI’এর বিরুদ্ধে পাকিস্তানি ইউটিউবারের সরাসরি হুমকি !!
ভারতের সঙ্গে খেলবে না পাকিস্তান-

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) বিসিসিআই (BCCI) আইপিএল (IPL 2026) থেকে বাদ দেওয়ার পর সমস্ত বিতর্কের সূত্রপাত হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিজেদের অবস্থান স্পষ্ট করে। তারা ভারতে ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য পাঠাবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়। নিরাপত্তার অভাব রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু আইসিসি (ICC) স্পষ্ট করে দেয় নিরাপত্তার কোনো অভাব নেই তাই ভারতেই খেলতে হবে তাদের। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে বাদ পড়ে বাংলাদেশ।
পুরো প্রক্রিয়ায় পাকিস্তান বাংলাদেশের একমাত্র পাশে দাঁড়িয়ে ছিল। টাইগার বাহিনী বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পিসিবি দেশের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে। এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) বার্তা স্পষ্ট করেছেন। তিনি বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলব না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “খেলাধুলার সঙ্গে কখনই রাজনীতিকে যুক্ত করা উচিত নয়। আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে আছি। আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।”
শ্রীলঙ্কার আবেদন-

এই বছর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। পাকিস্তানের সবকটি ম্যাচ শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হতে চলেছে। আসন্ন ১৫ ফেব্রুয়ারি হাইভোল্টেজ ম্যাচে ব্লু ব্রিগেডদের পাক বাহিনীর বিপক্ষে মাঠে নেবার কথা রয়েছে। কিন্তু এই ম্যাচ বর্তমানে অনিশ্চয়তার খাদে এসে দাঁড়িয়েছে। দু’দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না।
ফলে যখন তারা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্রিকেট ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। এই ম্যাচগুলি থেকে বিপুল পরিমাণ আর্থিক উপার্জন করে থাকে আইসিসি (ICC)। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচ অনুষ্ঠিত না হলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হবে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে আয়োজক শ্রীলঙ্কাকেও। হোটেল বুকিং বাতিল হয়ে যাচ্ছে ইতিমধ্যেই।
ফলে এই দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের কাছে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছে। পিসিবি’র কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। শ্রীলঙ্কা পাকিস্তানের পাশে থেকেছে অতীতে সেই বিষয়টিও মনে করিয়ে দেওয়া হয়েছে।