এই বছর আইপিএলে (IPL 2026) রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) রীতিমতো চমক দিয়েছে। একের পর এক দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকায় তারা শীর্ষে জায়গা করে নিয়েছে। তরুণ অধিনায়ক রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে দুরন্ত ফর্মে রয়েছে এই দল। আজ রাজস্থান গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামছে। ঘরের মাঠের বাইরেও তাদের দাপট বজায় রাখার জন্য মরিয়া বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। অন্যদিকে হায়দ্রাবাদ একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হারের সম্মুখীন হয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া এই হায়দ্রাবাদও।
Read More: ভাই অর্জুনকে নয় ‘প্রেমিক’ গিলকে সমর্থন করতে মাঠে সারা, তুমুল চর্চা সমাজমাধ্যমে !!
IPL ম্যাচের সময়সূচি-

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস
ম্যাচ: ২১
তারিখ: ১৩/০৪/২০২৬
ভেন্যু: রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ
সময়: সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)
SRH vs RR Match Preview-

সানরাইজার্ঘ হায়দ্রাবাদ এই বছর আইপিএলে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) বিপক্ষে মাঠে নেমেছিল। এই ম্যাচে ৬ উইকেটে পরাজিত হয় তারা। অধিনায়ক ঈশান কিষাণ (Ishan Kishan) ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকলেও ব্যাটিং অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তবে এরপর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৬৫ রানে জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়ায় অরেঞ্জ বাহিনীরা। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হয়ে এবং পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়ে রীতিমতো হতাশ করে।
অন্যদিকে রাজস্থান প্রথম থেকেই দাপটের সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে এগিয়ে চলেছে। ৪ ম্যাচের মধ্যে ৪ ম্যাচেই জয় পেয়েছে তারা। শক্তিশালী চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো দলকে বিশাল ব্যবধানে পরাজিত করেছে রিয়ান পরাগরা। উল্লেখ্য এই দলের বৈভব সূর্যবংশী ৪ ম্যাচের মধ্যে ২০০ রান সংগ্রহ করে এই মুহুর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী।
টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান।
SRH’এর একাদশ-
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটকিপার), অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাং কুমার, প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা
ইমপ্যাক্ট প্লেয়ার: লিয়াম লিভিংস্টোন, শিবম মাভি, হর্ষাল প্যাটেল, রবিচন্দ্রন স্মরন, সাকিব হুসেন
RR’এর একাদশ-
যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), লুহান ড্রে প্রিটোরিয়াস, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, নন্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, ডোনোভান ফেরেইরা, তুষার দেশপান্ডে,
ইমপ্যাক্ট প্লেয়ার- বৈভব সূর্যবংশী, রবি সিং, শুভম দুবে, শিমরান হেটমায়ার, ব্রিজেশ শর্মা,