"মুখে তালা ঝুলিয়ে দিয়েছে..", প্রিয়াংশ-শ্রেয়সের দুরন্ত ইনিংসে SRH'এর হার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ভক্তদের !! 1

আজ আইপিএলের (IPL 2026) প্রথম ম্যাচে মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Haydrabad) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। এই ম্যাচে প্রথমে ইনিংসে ব্যাট করতে নেমে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এছাড়াও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং ট্রাভিস হেডের (Travis Head) দুরন্ত ইনিংসে ভর করে বড়ো লক্ষ্যমাত্রা দেয় হায়দ্রাবাদ। এই রান তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেন প্রিয়াংশ আর্য‌ (Priyansh Arya) ও প্রভসিমরান সিং‌ (Prabhsimran Singh)। এরপর শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) লড়াইয়ে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব‌।

Read More : ৬,৬,৬,৬,৬,৬,৬… ১৫ বলে হাফসেঞ্চুরি বৈভব সূর্যবংশীর, হা করে দেখলেন কিং কোহলি !!

জয় ছিনিয়ে নিল PBKS-

"মুখে তালা ঝুলিয়ে দিয়েছে..", প্রিয়াংশ-শ্রেয়সের দুরন্ত ইনিংসে SRH'এর হার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ভক্তদের !! 2
Shreyas Iyer | Images: Getty Images

আজ হায়দ্রাবাদের হয়ে প্রথম ইনিংসে অভিষেকের সঙ্গে ওপেনিং করতে আসেন ট্রেভিস হেড। দুজনে মিলে বিধ্বংসী ফর্মে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তারা। ২৮ বলে ৭৪ রান করে দলের মেরুদন্ড শক্ত করেন অভিষেক। মারেন ৮ টি ছয় এবং ৫ টি চার। অন্যদিকে হেডের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৮ রান। ৫ টি চার এবং ১ টি ছয় মারেন এই তারকা। অন্যদিকে হেনরিখ ক্লাসেনের ৩৩ বলে ৩৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে নেয় হায়দ্রাবাদ।

এই বিশাল রান তাড়া করতে নেমে আজ প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরান সিং হাল ধরেন। মাত্র ২০ বলে ৫৭ রান করেন প্রিয়াংশ। তিনি ৫ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকিয়ে জ্বলে ওঠেন। এর সঙ্গেই ২৫ বলে ৫১ রান আসে প্রভসিমরানের ব্যাট থেকে। ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকান তিনি। এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার‌। অধিনায়ক একদিক থেকে ধরে রেখে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান।

৩৩ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন এই তারকা‌। তিনি ইনিংসটি ৫ টি ছয় এবং ৫ টি চার দিয়ে সাজিয়েছিলেন। ফলে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস‌। এর ফলে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। এরপরই হায়দ্রাবাদের বোলিং আক্রমণ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। “শ্রেয়স আইয়ার দরকারের সময় দলের হয়ে দাঁড়িয়ে যান। তিনি নিজেকে বারবার প্রমাণ করছেন। এই বছরও দলকে ফাইনালে নিয়ে যাবেন।”, বলে উল্লেখ করছেন অনেকে। “প্রিয়াংশ আর্যের ব্যাটিং হায়দ্রাবাদের ঘাম ঝড়িয়ে দিয়েছে। প্রভসিমরান সিংও আজ দুরন্ত ফর্মে ছিলেন।” বলে জানাচ্ছেন নেটিজেনরা।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: ফিন অ্যালেনের আউট ঘিরে বিতর্কের ঝড়, ভুল সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ারদের ব্যান করছে BCCI !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *