আইপিএল (IPL 2026) শুরু হতে আর কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের কারণে এই টুর্নামেন্টের সূচি তৈরি করতে বিসিসিআইকে (BCCI) সমস্যার মুখে পড়তে হচ্ছে। ইতিমধ্যেই প্রথম পর্বের সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামতে চলেছে। অন্যদিকে এবার পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়ে বিপাকে পড়েছে হায়দ্রাবাদ। বিসিসিআই এই দলকে নিষিদ্ধ করতে পারে বলে খবর সামনে এল।
Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!

সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি। ২০২৪ আইপিএলে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিল। গত বছর কিছুটা পিছিয়ে পড়লেও আবারও নিজেদের নতুন করে প্রস্তুত করছে তারা। কিন্তু এর মধ্যেই পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে (Abrar Ahmed) দলে নিয়ে বিপাকে পড়েছে কাব্য মারানের (Kavya Maran) দল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিগ ‘দ্যা হান্ড্রেড’-এ।
এই লিগে আইপিএলের মালিকদের চারটি দল অংশগ্রহণ করছে। তারা হলো এমআই লন্ডন (মুম্বাই ইন্ডিয়ান্স), ম্যানচেস্টার সুপার জায়ান্টস (লখনউ সুপার জায়ান্টস), সানরাইজার্স লিডস (সানরাইজার্স হায়দ্রাবাদ) ও সাদার্ন ব্রেভ (দিল্লি ক্যাপিটালস)। ‘দ্যা হান্ড্রেড’এর নিলামের আগে মনে করা হচ্ছিল এই ফ্র্যাঞ্চাইজিগুলি কোনো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না। কিন্তু গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ সবাইকে চমকে দিয়ে আবরার আহমেদকে আড়াই কোটি টাকা দিয়ে কিনেছে।
দীর্ঘদিন পর কোন পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় মালিকের অধীনে খেলবেন। এরপরে এই দলকে আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবী জানাচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “অবশ্যই বিসিসিআইয়ের উচিত সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যান করে দেওয়া।” “সানরাইজার্স হায়দ্রাবাদের নাম বদলে সানরাইজার্স পাকিস্তান করে দাও। দেশের স্বার্থের চেয়ে এদের কাছে টাকাটা গুরুত্বপূর্ণ।” বলেও জানাচ্ছেন অনেকে। “বয়কট করো হায়দ্রাবাদকে। আইপিএলে আমরা এদের খেলা দেখব না।” বলে ক্ষোভ প্রকাশ করছেন সমর্থকরা। ফলে আইপিএল থেকে নিষিদ্ধ হতে চলেছে হায়দ্রাবাদ বলে খবর সামনে এসেছে।