আজ আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মেতে উঠেছে কলকাতার ইডেন গার্ডেন্স। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স প্রথম জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া। আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আজিঙ্কা রাহানে। প্রথমে ইনিংসে ব্যাটিং করতে নেমে জ্বলে ওঠেন অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রেভিস হেড (Travis Head)। তবে এক সময় একের পর এক উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়েছিলেন নাইট বাহিনী। শেষ পর্যন্ত হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) এবং নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) দুরন্ত ইনিংস খেলে দলকে বড়ো লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন।
Read More: “পর্যাপ্ত টাকা পাচ্ছিলাম না…” IPL ছেড়ে PSL’এ যোগ দিতেই ভোল বদল অজি তারকার, করলেন এই মন্তব্য !!
বিশাল লক্ষ্যমাত্রা দিল SRH-

আজ প্রথম ইনিংসে ওপেনিং করতে এসে রীতিমতো জ্বলে ওঠেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। তারা বৈভব অরোরা (Vaibhav Arora) থেকে ব্লেসিং মুজারাবানির (Blessings Muzarabani) ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। বাদ জাননি বরুণ চক্রবর্তীও (Varun Chakaravarthy)। ৩৪ বলে ৮২ রানের পার্টনারশিপ গড়েন তারা। ২১ বলে ৪৬ রান তুলে নেন হেড। তিনি হাঁকান ৬ টি চার এবং ৩ টি ছয়।
অন্যদিকে অভিষেক করেন ২১ বলে ৪৮ রান। ৪ টি চার এবং ৪ টি ছক্কা হাঁকিয়ে এই তারকা জ্বলে উঠেছিলেন। এরপর ঈশান কিষাণ (Ishan Kishan) বড়ো ইনিংস গড়তে পারেননি। তিনি ৯ বলে মাত্র ১৪ রান করে মাঠ ছাড়েন। এইরকম পরিস্থিতিতে হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) জুটি বাঁধেন নীতিশ কুমার রেড্ডির (Nitish Kumar Reddy) সঙ্গে। ২৪ বলে ৩৯ রান করেন নীতিশ। তার ব্যাট থেকে আসে ৪ টি চার এবং ১ টি ছয়।
ক্লাসেন করেন ৩৫ বলে ৫২ রান। তিনিও ৪ টি চার এবং ১ টি ছক্কা হাঁকান। এর ফলে হায়দ্রাবাদ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২২৬ রান। উল্লেখ্য নাইটদের হয়ে বৈভব অরোরা ৪ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নিয়েছেন ২ টি উইকেট। ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ৪১ রান দিয়ে তুলে নেন ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট।
এরপরই কেকেআর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। “হায়দ্রাবাদের ব্যাটম্যানরা আজ নাইট বোলারদের মেরে ভেঙে দিয়েছে। এই দল নিয়ে প্লে অফেই পৌঁছাতে পারবে রাহানে।”, বলে উল্লেখ করছেন ক্রিকেট ভক্তরা। “এই রান তাড়া করতে গিয়ে কলকাতার ঘাম বেড়িয়ে যাবে। আবারও হারতে চলছে।” বলে কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন অনেকে। এক ক্রিকেট ভক্ত লিখেছেন, “একেবারেই ফালতু বোলিং লাইন আপ। বরুণ চক্রবর্তীর মধ্যে আর কোনো মিস্ট্রি নেই।”
তারদেখুন ট্যুইট চিত্র-
🚨 HIGHEST TOTAL IN IPL 2026 – SRH 226/8 vs KKR 🚨#KKRvsSRH pic.twitter.com/lDO5LageLp
— Nafees (@Nafees_22) April 2, 2026
SRH finish at 226/8 vs KKR!
Big total set at Eden Gardens. Game on!💥💥#IPL2026 #KKRvsSRH— GOKUL KRISHNA R 🇮🇳 (@gokullkr) April 2, 2026
KKR Bowlers Highlights Vs SRH ( #KKRvsSRH )
* Kartik Tyagi : 4-0-48-0
* Vaibhav Arora : 4-0-47-2
* Blessing Muzarabani : 4-0-41-4
* Sunil Narine : 4-0-39-0
* Varun Chakaravarthy : 2-0-31-0 pic.twitter.com/0I32NGJnUa— General Knowledge (@Knowledge0610) April 2, 2026
227 to Win? I’m backing KKR all the way. Big total, bigger belief 💜🔥 #KKR #IPL
— Nishant Patil (@NishantPat71924) April 2, 2026
Though SRH is in a strong position in today game vs kkr. while defending having a less specialist bowler can backfire .
My ideal playing 11
Head,Abhi,Kishan,klassen,Nitish,Aniket,Harsh, another spinner,harshal, unadkat,Malinga
Impact -Livingstone, payne,salil.#KKRvSRH #IPl2026— Sachin Mondal07 (@Sachincricnerd) April 2, 2026
🚨 CONTROVERSIAL DECISION IN IPL IN SRH VS KKR MATCH, SRH ALLEGES ABHISHEK NOT OUT 🚨
Varun Chakaravarthy took catch of Abhishek Sharma when he was at 48 runs at 21 balls, Umpires clearly was not sure and took that decision to 3rd Umpire, And beacuse of No Clear evidence and No… pic.twitter.com/n08L3PoYlB
— GAUTAM 🏴 (@gaandfaadtits) April 2, 2026
Abki bar 300 par.👀
#KKRvsSRH pic.twitter.com/bTPOsfwNcs— भस्मासुर (@_Bhasmasura) April 2, 2026
KKR Bowlers Tonight. pic.twitter.com/MPseogWrC0
— Dinda Academy (@academy_dinda) April 2, 2026
Varun is officially finished.
Can we please go for Ravi Bishnoi in the next mega auction? pic.twitter.com/R6NcO1fHZ2
— StarcyKKR (@StarcKKR) April 2, 2026