বিশ্বকাপের মাঝেই বড় সিদ্ধান্ত টিম ইন্ডিয়া থেকে সরে যাচ্ছে 'ইন্ডিয়া'র নাম !! 1

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে ভারতীয় দলের পারফরম্যান্স অসাধারণ। ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ভারত সেমিফাইনালে মুম্বইয়ের ওয়ানখেরে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। এই নিয়ে পরপর তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই দল। বিশ্বকাপের মঞ্চে বড় ঘোষণা দিয়ে দিল ভারত সরকার। বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের জাতীয় সংস্থা হিসেবে পরিচিত ডিফারেন্টলি এব্লেড ক্রিকেট কাউন্সিল অফ ইন্ডিয়া (DCCI)-কে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, তাদের নাম থেকে ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ সরাতে হবে। কারণ হিসাবে সরকারের দাবি, সংস্থাটি জাতীয় ক্রীড়া সংস্থা (NSF) হিসেবে স্বীকৃত নয়।

‘ভারত’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

Asia cup 2025
BCCI | Image: Getty Images

নিয়ম অনুযায়ী, শুধুমাত্র সরকার স্বীকৃত জাতীয় ক্রীড়া সংস্থাই নামের সঙ্গে জাতীয় পরিচয়সূচক শব্দ ব্যবহার করতে পারে। এই নির্দেশ শুধু ডিসিসিআই (DCCI) নয়, ভারতীয় বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং ভারতীয় মহিলা ফুটবল সংস্থাকেও পাঠানো হয়েছে। সরকার যত জলদি সম্ভব তত তাড়াতাড়ি নাম পরিবর্তনের নির্দেশ দিয়ে দিয়েছে। শীঘ্রই নাম পরিবর্তন না করলে বা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রসঙ্গত, ডিসিসিআই দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্বকাপ, এশিয়া কাপ থেকে শুরু করে নানা সিরিজ আয়োজন করেছে তারা। শ্রীলঙ্কা ও ইংল্যান্ড সফর তাদের সাফল্যের উদাহরণ। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের মতন তাঁরাও একেরপর শিরোপা জিতে ভক্তদের মনে হয় এনে দিয়েছেন।

Read More: “জুতো দিয়ে পিটবো…” উইন্ডিজদের বিরুদ্ধে ব্যর্থ হতেই অভিষেক শর্মার ক্লাস নিলেন মেন্টর যুবরাজ !!

কেন্দ্রের নির্দেশে বিতর্কে ডিসিসিআই

ভারত
India’s DCCI Cricket Team | Image: Twitter

যদিও, ডিসিসিআই সচিব রবি কান্ত চৌহান কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, সংস্থাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হোক। তার মতে, দেশের প্রধান ক্রিকেট সংস্থা বিসিসিআইও এনএসএফ স্বীকৃত নয়, তবুও তাদের ক্ষেত্রে কোনও আপত্তি নেই। যে কারণেই ক্রীড়া মহলে সমতার প্রশ্ন উঠেছে। সরকারের যুক্তি অনুযায়ী, ‘ভারত’ বা ‘ভারতীয়’ শব্দ জাতীয় প্রতিনিধিত্বের ইঙ্গিত বহন করে। তাই শুধুমাত্র সরকার স্বীকৃত সংস্থাগুলিই এই শব্দ ব্যবহার করতে পারে।

সরকারের কাছে অনুরোধ করে রবি কান্ত চোপড়া বলেছেন, “দয়া করে কেন্দ্রীয় সরকার আমাদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করুক। কারণ বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেট আমরাই চালাই। আমরা বিশ্বকাপ, এশিয়া কাপ এবং দ্বিপাক্ষিক সিরিজ সহ একাধিক জাতীয় স্তরের খেলায় ভালো ফল পেয়েছি। আমাদের জাতীয় দল ইংল্যান্ড, শ্রীলঙ্কায় গিয়ে খেলে এসেছে। বিসিসিআই-ও আমাদেরমে স্বীকৃতি দিয়েছে। তা হলে কেন্দ্রীয় সরকারের আপত্তি কোথায়?

Read Also; “গোদের উপর বিষফোঁড়া”, বিশ্বকাপ থেকে হেরে বিদায় নিয়েও পাকিস্তানী ক্রিকেটারদের ৫০ লক্ষ টাকা করে জরিমানা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *