মার্করাম-ডি ককের দুরন্ত ইনিংসে সেমিফাইনালে দঃ আফ্রিকা, আশা আলো দেখছে ভারত !! 1

বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) সেমিফাইনালে পৌঁছানোর লড়াই জমে উঠেছে। সুপার ৮’এ আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা (West Indies vs South Africa Match) মুখোমুখি হয়েছিল। এই হাইভোল্টেজ ম্যাচের দিকে ভারতীয় ভক্তরাও চোখ রেখেছিলেন। এই ম্যাচের ওপর ভারতীয় দলের শেষ ৪’এ পৌঁছানোর সমীকরণ অনেকটাই নির্ভর করছিল। টসে জিতে প্রথমে প্রোটিয়ারা বোলিং করার সিদ্ধান্ত নেয়‌। প্রথমদিকে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে গিয়েছিল।

এইরকম পরিস্থিতিতে জেসন হোল্ডার (Jason Holder) এবং রোমারিও শেফার্ডের (Romario Shepherd) বিধ্বংসী ইনিংস দলকে ম্যাচে ফেরায়। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা দুরন্ত ব্যাটিং করে জ্বলে ওঠে। ফলে জয় ছিনিয়ে নিয়ে তারা সেমিফাইনালে প্রবেশ করল

Read More: গৌতম নয় টিম ইন্ডিয়াকে ‘চুনা লাগাচ্ছে’ সূর্যকুমার, নিজের পছন্দের কারণে বিশ্বকাপে নাক কাটাচ্ছেন !!

হোল্ডার-শেফার্ডের বিধ্বংসী ইনিংস-

মার্করাম-ডি ককের দুরন্ত ইনিংসে সেমিফাইনালে দঃ আফ্রিকা, আশা আলো দেখছে ভারত !! 2
WI vs SA | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) থেকে কাগিসো রাবাডা (Kagiso Rabada)। ফলে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে গিয়েছিল। ওপেনার ব্র্যান্ডন কিং (Brandon King) ১১ বলে মাত্র ২১ রান করে এবং সাই হোপ (Shai Hope) ৬ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন। এর সঙ্গেই রোভম্যান পাওয়েল (Rovman Powell) মাত্র ২ রান করে এবং রোভম্যান পাওয়েল (Rovman Powell) মাত্র ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন।

ওয়েস্ট ইন্ডিজ এক সময় ৭১ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছিল। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন রোমারিও শেফার্ড এবং জেসন হোল্ডার। তারা দ্রুত স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান‌। ৫৭ বলে ৮৯ রান করেন দুজনে মিলে। হোল্ডারের ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৯ রান। শেফার্ড ৩৭ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনেন।

এর ফলে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩ টি উইকেট শিকার করেন। ২ টি করে উইকেট পান কাগিসো রাবাডা এবং করবিন বশ (Corbin Bosch)।

দক্ষিণ আফ্রিকার দুরন্ত জয়-

মার্করাম-ডি ককের দুরন্ত ইনিংসে সেমিফাইনালে দঃ আফ্রিকা, আশা আলো দেখছে ভারত !! 3
WI vs SA | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ওপেনিং করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন কুইন্টন ডি কক (Quinton de Kock) এবং এইডেন মার্করাম (Aiden Markram)। দুজনে মিলে আজ ৪৮ বলে ৯৫ রানের পার্টনারশিপ গড়েন। ডি ককের ব্যাট থেকে আসে ২৪ বলে ৪৭ রান। তিনি ৪ টি ছয় এবং ৬ টি চার মারেন। তবে মার্করাম সবচেয়ে বেশি ক্যারিবিয়ান বোলারদের চিপের মুখে রেখেছিলেন। তার সঙ্গে এসে হাল ধরেছিলেন র‌্যায়ান রিকেলটন (Ryan Rickelton)।

মার্করাম ৪৬ বলে অপরাজিত ৮২ রান সংগ্রহ করেন। তার ব্যাট থেকে আসে ৭ টি চার এবং ৪ টি ছয়। অন্যদিকে ২৮ বলে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলেন‌। এর ফলে ১৬.১ ওভারে ৯ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

Read Also: বিশ্বকাপের মাঝেই পারিবারিক বিপর্যয়, ICU’তে বাবা, বাড়ি ফিরতে হল রিংকুকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *