আর কয়েকটা দিন পর পূর্ণ শক্তি নিয়ে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) মাঠে নামতে চলেছে। তার আগে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে দুরন্ত ফর্মে ছিল ব্লু ব্রিগেডরা। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সদস্যরা বর্তমানে অনেকটাই আত্মবিশ্বাসী। ব্যাট হাতে ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি সিরিজের সেরা নির্বাচিত হন। ঈশান কিষাণও (Ishan Kishan) দাপটের সঙ্গে নিজেকে প্রমাণ করেছেন। তবে বিশ্বকাপের আগে দলকে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। প্রাক্তন অধিনায়কের মন্তব্য বর্তমানে চর্চায় উঠে এসেছে।
Read More: “ওদের পিছনে দম নেই..”, পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের বিষয়ে আজিঙ্কা রাহানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!
দুরন্ত ফর্মে ভারত-

সূর্যকুমার যাদবকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এই দলে ঈশান কিষাণ এবং রিঙ্কু সিং (Rinku Singh)’কে ফিরিয়ে আনা হয়েছে। মহাযুদ্ধে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে লড়াই করে হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। সিরিজে ব্লু ব্রিগেডরা ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়ে কার্যত কিউইদের উড়িয়ে দিয়েছে। রবিবার সিরিজের শেষ ম্যাচে দুরন্ত শতরান করে জ্বলে ওঠেন ঈশান।
সিরিজে তিনি ৪ ম্যাচে ২১৫ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে সূর্যকুমার ৫ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। অন্যদিকে বল হাতে আর্শদীপ সিং (Axar Patel) ৪ ম্যাচে ৮ উইকেট সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২ ম্যাচে তুলে নেন ৪ টি উইকেট।
সতর্ক করলেন সৌরভ-

ভারতীয় দল ছন্দে থাকলেও অতীতে একাধিকবার বড়ো মঞ্চে ব্যর্থ হয়েছে ব্লু ব্রিগেডরা। রোহিত শর্মারা (Rohit Sharma) ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2024) ট্রফি জয় করেছিল। তারপর ভারতীয় টি-টোয়েন্টি দলে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। অতীতের সফলতা ভুলে নতুন করে লড়াই করতে হবে বলে জানালেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি দলকে সতর্ক করে বলেন, “বড়ো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ হলো সঠিক সময় সেরাটা অর্জন করা।
যাই করো টুর্নামেন্টের সময় ভালো খেলতে হবে। ভারত খুবই শক্তিশালী একটি দল। আমার মনে হয় তারা এই মূহুর্তে সেরা ফর্মে আছে। ব্যাটিং থেকে স্পিন বিভাগ এবং জসপ্রীত বুমরাহের নেতৃত্বে সিম বোলিং বিভাগ। দলে ভারসাম্য রয়েছে। অতীতের সাফল্যের সঙ্গে এই বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। তবে মনে করি তারা অন্যতম ফেভারিট দল।” উল্লেখ্য ভারতীয় দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে। পাকিস্তানের সাথে ব্লু ব্রিগেডদের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি।