"ওকে নিয়ে ছেলেখেলা চলছে..", ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !! 1

IPL 2026: জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ। আজকের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ভেস্তে যাওয়ার পর বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলের সেই সন্ধ্যা যেন এক কথায় ‘ক্রিকেটের উৎসব’। ঝলমলে আলো, পরিপাটি আয়োজন আর একসঙ্গে এত তারকার উপস্থিতি – সব মিলিয়ে পরিবেশ হয়ে উঠেছিল এক কথায় অসাধারণ।আর এই জমায়েতের কেন্দ্রে ছিলেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তাঁর উপস্থিতি যেন অনুষ্ঠানের মর্যাদা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে তারকাদের মিলনমেলা

"ওকে নিয়ে ছেলেখেলা চলছে..", ব্যাটিং ব্যর্থতার মধ্যেই রিঙ্কুকে নিয়ে নাইটদের বিশেষ পরামর্শ সৌরভ গাঙ্গুলির !! 2

চারপাশে ছড়িয়ে ছিলেন বাংলা ক্রিকেটের বহু পরিচিত মুখ – ঋদ্ধিমান সাহা, মনোজ তিওয়ারি, দীপ দাশগুপ্তা, ঝুলন গোস্বামী এবং উৎপল চ্যাটার্জি এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের নতুন সংস্করণের সূচনা। গত দুই মরশুমে যেখানে আটটি দল অংশ নিয়েছিল, সেখানে এবছর একটি নতুন দল যুক্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ন’টিতে। এই পরিবর্তন শুধু সংখ্যার দিক থেকে নয়, লিগের বিস্তার ও জনপ্রিয়তার দিক থেকেও গুরুত্বপূর্ণ।

Read More: KKR-এর ভরাডুবিতে মত পাল্টালেন ক্যামেরন গ্রিন, বোলিং নিয়েই নতুন বার্তা ফ্র্যাঞ্চাইজির !!

বোঝাই যাচ্ছে, এই টুর্নামেন্ট ধীরে ধীরে আরও বড় পরিসরে পৌঁছাতে চলেছে। অনুষ্ঠানের মাঝেই যোগ দেন  কেকেআর দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ও ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং। তাঁদের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল সৌরভ গাঙ্গুলীর একটি সরাসরি অনুরোধ, যা তিনি করেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানেকে। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিঙ্কু সিং, যিনি আইপিএলে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়।

রিঙ্কুকে ওপরে খেলানোর পরামর্শ সৌরভের

রিংকু সিং, kkr, ipl 2026
Rinku Singh | Image: Getty Images

সৌরভ স্পষ্টভাবে বলেন, “রিঙ্কু অনেকটা নিচে ব্যাটিং করতে নামছে। রাহানে তোমাকে একটা অনুরোধ করছি, ওকে একটু উপরে ব্যাট করতে নামাও, যাতে ও উইকেটে বেশি সময় কাটাতে পারে।” রাহানে অবশ্য তাঁর জবাবে অত্যন্ত পরিণত এবং আত্মবিশ্বাসী মনোভাবের পরিচয় দেন। তিনি বলেন, “কেকেআরের অধিনায়ক হওয়ার অনুভূতি দুর্দান্ত। আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আইপিএল জেতাটা খুব গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “টিমের পরিবেশ দুর্দান্ত। শাহরুখ খান সবার কাছে বড় দাদার মতো। তিনি সবসময় আমাদের সমর্থন করেন, তাই আমাদের সেরাটা দিতে হবে। ইডেনে খেলার অনুভূতি আলাদা। এখানকার সমর্থকরা ভীষণ প্যাশনেট। এখানে খেললে আলাদা একটা অনুপ্রেরণা পাওয়া যায়।” অনুষ্ঠানে শামিল হয়েছিলেন মহম্মদ শামিও (Mohammed Shami), যিনি গতবার এই লিগে না খেললেও এবছর অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর এই আগ্রহ লিগের গুরুত্বকেই আরও স্পষ্ট করে।

Read Also; “বেশি পো#@দ পাকা হলে যা…” গুজরাটের কাছে ১ রানে হারলো দিল্লি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *