"ওদের মান অনেকটা নীচে..." পাকিস্তানের পরাজয়ের পর মুখ খুললেন সৌরভ, করলেন এই মন্তব্য !! 1

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘এ’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে দাপুটে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতের এই জয়ের সাথে সাথে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দাপট বজায় রেখেছে। ভারতের এই জয়ের পর সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির করা এক মন্তব্য নিমেষের মধ্যে সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। গাঙ্গুলি মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচকে স্বয়ংক্রিয়ভাবে ‘বিগ ম্যাচ’ হিসেবে দেখা এখন আর বাস্তবসম্মত নয়। তার মতে, এক সময় এই লড়াইয়ে যে তীব্রতা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত, বর্তমান প্রেক্ষাপটে তা অনেকটাই হারিয়ে গেছে। এমনকি পাকিস্তানকে ভারত ২০২৩ সাল থেকে ৮ বার পরাস্ত করেছে (ওডিআইতে ৩ বার, টি-টোয়েন্টিতে ৫ বার)।

ভারত ও পাকিস্তানের মধ্যে মানের বড় ফারাক

সৌরভ গাঙ্গুলি
IND vs PAK | Image: Getty Images

সৌরভ আরও বলেছেন, মানুষ এখনও পাকিস্তান দলকে অতীতের কিংবদন্তি ক্রিকেটারদের মানদণ্ডে বিচার করে, কিন্তু সেই পাকিস্তান আর নেই। গাঙ্গুলি মনে করেন এসময় ভারতের আসল বড় প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পাকিস্তানের প্রদর্শন অনেকটাই ফিকে হয়েছে বলে দাবি সৌরভের। সৌরভ মন্তব্য করে বলেছেন, “এখন আর প্রকৃত অর্থে কোনো ‘বিগ ম্যাচ’ বলে কিছু নেই। এমন ধরনের ম্যাচ আগে হতো। আমরা ভুল করে পাকিস্তান দলকে জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আক্রম ও শাহিদ আনোয়ারদের সময়ের দলের সঙ্গে তুলনা করি। তবে সেই পাকিস্তান দল এখন আর নেই।” রবিবারে ভারতের এই জয়ের ফলে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের হেড-টু-হেড রেকর্ড আরও শক্তিশালী হয়েছে।

Read More:

পাকিস্তান তুলনায় যোগ্য নয়

বিশ্বকাপ, পাকিস্তান
Pakistan Cricket Team | Image: Getty Images

এখন পর্যন্ত ৯ ম্যাচে ভারত জিতেছে ৮টিতে, আর পাকিস্তান কেবলমাত্র ২০২১’এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল। সৌরভ এই পরিসংখ্যানের বিষয়ে মুখ খুলে বলেন, “আমার মতে এটা বড় কোনো ম্যাচ নয়, আসল ম্যাচ তো ভারত বনাম অস্ট্রেলিয়া, ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এসব। দলগুলোর মধ্যে মানের পার্থক্য অনেক বেশি, তাই ফলাফল অনেকটাই অনুমেয়।” সদ্য সমাপ্ত হওয়া ভারত বনাম পাক (IND vs PAK) ম্যাচে ভারতের জয়ের ভিত্তি গড়ে দেন ঈশান কিষান (Ishan Kishan)। তার আগ্রাসী ৭৭ রানের ইনিংসে ভারত সংগ্রহ করে ১৭৫ রান। জবাবে পাকিস্তান মাত্র ১৮ ওভারে ১১৪ রানে গুটিয়ে যায়। এই জয়ের মাধ্যমে ভারত নিশ্চিত করেছে সুপার এইটসে জায়গা করে  নিয়েছে।

Read Also: প্রেমিকার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চান ঈশান, পরিবার থেকে আসলো সম্মতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *