"ছক্কা মেরে জিতবে..", ভারত বনাম নিউজিল্যান্ডের ফাইনালের ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলী !! 1

শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) রোহিত শর্মার (Rohit Sharma) হাত ধরে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই বছরও আরও একটি ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে ব্লু ব্রিগেডরা। রবিবার সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) গুরুত্বপূর্ণ ফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে মাঠে নামবে।

এই ম্যাচের আগে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) একাদশের সমস্যাগুলিকে আরও খুঁটিয়ে দেখছেন। এর মধ্যেই এবার ভারতীয় দলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ভারতের প্রাক্তন অধিনায়কের মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে।

ট্রফি জয়ের দৌড়ে ভারত-

Ind vs wi বিশ্বকাপ
Team India | Image: Getty Images

বিশ্বকাপের শুরু থেকেই ভারতীয় দল শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে মাঠে নেমেছে। প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তানের (India vs Pakistan Match) মতো দলকে দাঁড়াতেই দেয়নি ব্লু ব্রিগেডরা। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচে ছবিটা বদলে যায়। দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে পরাজিত হয়ে চাপের মুখে পড়ে যায় রিঙ্কু সিংরা (Rinku Singh)। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিনিয়ে সেমিফাইনালের টিকিট সূর্যকুমার যাদব ছিনিয়ে নেন।

এর মধ্যেই সঞ্জু স্যামসন (Sanju Samson) একাদশে কমব্যাক করে রীতিমতো জ্বলে উঠেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৫০ বলে ৯৭ রান সংগ্রহ করেছিলেন। এরপর ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে সেমিফাইনালেও দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ৪২ বলে ৮৯ রান হাঁকিয়ে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ফলে ব্লু ব্রিগেডরা ৭ রানে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে প্রবেশ করে।

Read More: TOP 3: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হবে টিম ইন্ডিয়া, এই ৩ কারণ দিচ্ছে প্রমান !!

সৌরভ গাঙ্গুলীর ভবিষ্যদ্বাণী-

টিম ইন্ডিয়া
Team India | Image: Getty Images

ভারতীয় দল নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে নিজেদের ধারাবাহিকতা বজায় রাখবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে কিউইদের সহজ প্রতিপক্ষ হিসেবেও মেনে নিতে পারছেন না অনেকে। এর মধ্যেই সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সূর্যকুমার যাদবদের নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ভারত অবশ্যই বিশ্বকাপ জিতবে। আমাদের দল খুবই শক্তিশালী। প্রতিটা ব্যাটসম্যান ছক্কা হাঁকাবেন।

ভারত বিশ্বকাপ জয় করবে আমি নিশ্চিত।” এর আগে টুর্নামেন্ট চলাকালীন অভিষেক শর্মা (Abhishek Sharma)’কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন সৌরভ। তিনি বলেছিলেন, “অভিষেককে এখন‌ই বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) সঙ্গে তুলনা করা ঠিক হবে না। সেহবাগ একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার তার তুলনা কারো সাথে হয় না। তবে অভিষেকের নিজস্ব স্টাইল রয়েছে। ও সত্যিই প্রতিভাবান ব্যাটসম্যান। আশা করি রান পাবে চিন্তার কিছু নেই।”

Read Also: আর ভুল করবেন না গৌতম গম্ভীর! ফাইনালের একাদশে লাকি চার্ম রিঙ্কু সিংকে দেবেন এন্ট্রি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *