"কোনো অবদান নেই..." বিশ্বকাপ জয়ের পর গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌরভ গাঙ্গুলির !! 1

টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস লিখল টিম ইন্ডিয়া। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পরপর দ্বিতীয়বার এবং মোট তৃতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। এই জয়ের সাথে সাথে ক্রিকেট ইতিহাসে প্রথমবার কোনও দল ব্যাক-টু-ব্যাক টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করল। এর আগে কোনও দল এই দুই কৃতিত্ব অর্জন করতে পারেনি। ভারতের এই ঐতিহাসিক সাফল্যের পর বিশ্বচ্যাম্পিয়ন দলকে বিশাল পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। এমনকি এবারের পুরস্কার মূল্য ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকে অনেক বেশি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, টিম ইন্ডিয়াকে মোট ১৩১ কোটি টাকার নগদ পুরস্কার দেওয়া হবে।

বিশ্বকাপ জিতে মোটা টাকা পেয়েছে টিম ইন্ডিয়া

ধোনি , টিম ইন্ডিয়া
Team India | Image: Getty Images

২০২৪’এর বিশ্বকাপের সময় এই পুরস্কার মূল্য ছিল ১২৫ কোটি এবং এবার সেটা আরও বাড়িয়ে দিয়েছে বোর্ড। ভারতীয় বোর্ড সচিব দেবজিত সাইকিয়ার নামে প্রকাশিত প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এই পুরস্কার খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নির্বাচকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এর আগে কোনও দেশ নিজেদের দেশে এই টুর্নামেন্ট জিতে পারেনি। আইসিসি এবারের বিশ্বকাপের জন্য মোট প্রাইজ পুল রেখেছিল ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১২০ কোটি টাকা। চ্যাম্পিয়ন হিসেবে ভারত পেয়েছে ৩ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ২৭.৪৮ কোটি টাকা। তবে বিসিসিআইয়ের ১৩১ কোটি টাকার পুরস্কার সেই অঙ্ককে অনেকটাই ছাপিয়ে গেছে।

Read More: যৌতুকের জন্য মার-সকলের সামনে শারীরিক নির্যাতন, আদালতের দ্বারস্থ অমিত মিশ্রের স্ত্রী !!

বিসিসিআইয়ার (BCCI) এই ঘোষণার পর সংবাদ মাধ্যমে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় ভারতের এই পুরস্কার নিয়ে। জবাবে সৌরভ বলেন, “বিসিসিআই যা দিয়েছে সেটা যেথেষ্ট।” পাশাপশি, বিশ্বকাপ জয়ে হেড কোচ গৌতম গম্ভীরের কত অবদান তা শুনে মহারাজ বলেন, “ভারত যে টি-২০ বিশ্বকাপ জিতবে, সেটা আমি আগেই বলেছিলাম। ফাইনালের আগে একটি অনুষ্ঠনেও এই কথাটা বলেছিলাম আমি। এই ধরণের উইকেটে ভারত খুবই শক্তিশালী দল।

গম্ভীরের কোনো অবদান নেই

গম্ভীর, সূর্যকুমার
Gautam Gambhir and Suryakumar Yadav |Image Twitter

ইতিমধ্যে একজন সাংবাদিক সৌরভকে প্রশ্ন করেন, ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পিছনে গৌতম গম্ভীরের অবদান ঠিক কতখানি? জবাবে তিনি বলেন, “গৌতম গম্ভীর দলের একটি অংশ মাত্র, তবে একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে এই জয়ের কৃতিত্ব এই দলের প্রত্যেকটা ক্রিকেটারকে দিতে হবে। দলের ব্যাটসম্যানরা খুবই শক্তিশালী। দলের কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। দলে গৌতম গম্ভীর যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততখানি গুরুত্বপূর্ণ দলের ক্রিকেটাররাও।

Read Also: BREAKING NEWS: ইরান-আমেরিকার যুদ্ধের ছায়া ক্রিকেটে, অনির্দিষ্টকালের জন্য স্থগিত IPL

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *