"ও তো গলির ক্রিকেটার..", ভারত-পাক ম্যাচের আগে উসমান তারিককে নিয়ে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !! 1

আজ ক্রিকেট বিশ্বের চোখ থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan Match) ম্যাচের দিকে। এই হাইভোল্টেজ ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। পিসিবি (PCB) সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আইসিসির (ICC) সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত পরিবর্তন করেন মহসিন নকভি (Mohsin Naqvi)। উল্লেখ্য সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানের দিক থেকে পাক বাহিনীদের থেকে অনেকটাই এগিয়ে আছে ভারত। তবে উসমান তারিকের (Usman Tariq) সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স নিয়ে চিন্তায় রয়েছেন ভক্তরা। এবার এই বিষয়ে মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: টিম হোটেলে হার্দিক-মহিকার রোমান্টিক ভিডিও ভাইরাল, BCCI’কে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে তারকা !!

দুরন্ত ফর্মে উসমান-

"ও তো গলির ক্রিকেটার..", ভারত-পাক ম্যাচের আগে উসমান তারিককে নিয়ে বিস্ফোরক সৌরভ গাঙ্গুলী !! 2
Usman Tariq | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) ধারাবাহিকভাবে জয় দিয়ে যাত্রা শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডসকে (India vs Netherlands Match) পরাজিত করে। এই ম্যাচে সাইবজাদা ফারহান (Sahibzada Farhan) ৪৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। বল হাতে প্রভাব ফেলেন সালমান মির্জা (Salman Mirza)। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের (India vs USA Match) বিপক্ষে‌ও বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে পাক বাহিনী। এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত কামব্যাক করেন বাবর আজম (Babar Azam)।

এই তারকার ব্যাট থেকে ৩২ বলে ৪৬ রানের ইনিংস আসে। এই ম্যাচে একাদশে সুযোগ পেয়ে বল হাতে জ্বলে উঠেছিলেন উসমান তারিক‌ (Usman Tariq)। তিনি ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তুলে নেন মোট ৪ টি উইকেট। এর সঙ্গেই উসমানের বোলিং অ্যাকশন‌ও ভারতীয় দলকে চাপের মুখে রেখেছে। তার থমকে দাঁড়িয়ে বোলিং করা ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। উল্লেখ্য এই আলোচিত তারকা এখনও পর্যন্ত দেশের হয়ে মোট ৪ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১১ টি উইকেট সংগ্রহ করেছেন।

সৌরভ গাঙ্গুলীর বার্তা-

টিম ইন্ডিয়া, t20 world cup 2025, ind vs pak
IND vs PAK | Image: Getty Images

আজ শ্রীলঙ্কার কলম্বোতে চলতি টি-টোয়েন্টি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামতে চলেছে ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের আগে উসমান তারিককে (Usman Tariq) নিয়ে চাপ মুক্ত থাকার পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। বাংলার দাদা এই বিষয়ে বলেন, “উসমানকে খেলা খুব কঠিন হবে না। আসলে ও একজন অফস্পিনার আর কিছু নয়। একটু দাঁড়িয়ে বল করেন এই যা আলাদা। বাকি তো অফস্পিনার‌ই। ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। সেইভাবেই খেলুক‌।”

ম্যাচের ফলাফল কোন দিকে যাবে এই বিষয় নিয়েও সৌরভ তার মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, “টি-টোয়েন্টিতে পূর্বাভাস দেওয়া যায় না। কয়েক মূহুর্তে ম্যাচের পরিস্থিতি বদলে যেতে পারে। তবে ভারত শক্তিশালী দল। আমাদের দলকে হারানো মুশকিল হবে।” উল্লেখ্য ভারত চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে (India vs USA Match) এবং দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে (India vs Namibia Match) হারিয়ে দুরন্ত ফর্মে রয়েছে।

Read Also: রিয়ান অধিনায়ক হ‌ওয়ায় খুশি নন যশস্বী, হতাশা প্রকাশ করলেন রাজস্থান তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *