ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) সেমিফাইনালে প্রবেশ করে নতুন ইতিহাস রচনা করেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে আরও একটি আইসিসি (ICC) ট্রফি জয় করার উদ্দেশ্যে মাঠে নামবে ব্লু ব্রিগেডরা। সামনে রয়েছে ইংল্যান্ডের (India vs England Match) মতো শক্তিশালী প্রতিপক্ষ। মুম্বাইয়ের মাটিতে এই ম্যাচে জয় তুলে নেওয়া ব্লু ব্রিগেডদের জন্য সহজ হবে না। রবিবার ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে আবারও ব্যাট হাতে ব্যর্থ হন অভিষেক শর্মা (Abhishek Sharma)। এই তারকা ব্যাটসম্যান চলমান টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। এবার তাকে নিয়ে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বিস্ফোরক মন্তব্য আলোচনায় উঠে এল।
Read More: “ওস্তাদের মার শেষ রাতে…” উইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
আবারও ব্যর্থ অভিষেক শর্মা-

ভারতী দলের অন্যতম বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিষেক শর্মা। কিন্তু এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত দলের ভরসা হয়ে উঠতে পারেননি। প্রাথমিক গ্রুপ পর্বে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে শূন্য রানে আউট হয়ে মাঠ ছাড়েন। অন্যদিকে সুপার ৮’এ দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Match) বিপক্ষে বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হন।
তবে কাল গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠবেন বলে ভক্তরা আশা করছিলেন। ক্যারিবিয়ানদের দেওয়া ১৯৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং করতে আসেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন (Sanju Samson)। অভিষেক ১১ বলে মাত্র ১০ রান সংগ্রহ করে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে মাত্র ২ টি চার। এই তারকা আউট হয়ে যাওয়ার পরেই চাপের মুখে পড়ে যায় ব্লু ব্রিগেডরা। ফলে তার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং রীতিমতো সমালোচনার মুখে পড়েছে।
সৌরভ গাঙ্গুলীর মন্তব্য আলোচনায়-

অভিষেক শর্মার ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে বর্তমানে চর্চা শুরু হয়েছে। একাদশ থেকে বাদ দেওয়ার জন্য প্রস্তাব জানাচ্ছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তবে এই তারকার উত্থানে অনেকেই ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত হাতে রয়েছে বলে মনে করছিলেন ভক্তরা। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বীরেন্দ্র সেহবাগের (Virender Sehwag) পর এইরকম একজন বিস্ফোরক ওপেনার দলের সম্পদ বলে মনে করা হচ্ছিল। এবার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) অভিষেক শর্মার বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন।
ভারতের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি এক সাক্ষাৎকার বলেন, “অভিষেককে বীরেন্দ্র সেহবাগের সঙ্গে তুলনা করা একেবারেই উচিত নয়। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ান ব্যাটসম্যান। ফলে অভিষেক চেষ্টা করলে সম্ভাবনা রয়েছে ওকে আরও পরিশ্রম করতে হবে।” উল্লেখ্য এই তরুণ তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত দেশের হয়ে ৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১৩৭৭ রান সংগ্রহ করেছেন।