"দয়া করে একটু..", ইমরান খানের চিকিৎসার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন সৌরভ গাঙ্গুলীর !! 1

সাম্প্রতিক সময় যতবার ভারতীয় দল পাকিস্তানের (India vs Pakistan Match) বিপক্ষে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছে জয় তুলে নিয়েছে। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচেও বাবর আজমরা কার্যত ব্লু ব্রিগেডদের সামনে আত্মসমর্পণ করে। এরপরই সমালোচনার মুখে পড়েছে পাক বাহিনী। দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন অনেকেই। এর মধ্যেই প্রাক্তন অধিনায়ক ইমরান খানের (Imran Khan) শারিরীক অবস্থার আরও অবনতি হয়েছে বলে খবর সামনে এসেছে। তাকে যাতে সঠিক চিকিৎসা দেওয়া হয় সেই বিষয়ে পাকিস্তান সরকারের কাছে আবেদন করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: রাজস্থান ছাড়ছেন যশস্বী জয়সওয়াল, এবার KKR’এর হয়ে সামলাবেন নতুন দায়িত্ব !!

ইমরান খান
Imran Khan | Image: Getty Images

ক্রিকেটার হিসেবে সফল হওয়ার পর পাকিস্তানের রাজনীতিতেও ঝড় তুলেছিলেন ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দেওয়ার চেষ্টা করেন‌। তবে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হয়। ২০২৩ সালের আগস্ট মাস থেকে স্ত্রী বুশরা বিবির সঙ্গে জেল বন্দি এই পাক তারকা। বিভিন্ন দুর্নীতি মামলায় ৩১ বছরের সাজা ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময় খবর সামনে এসেছে যে ইমরান খান খুবই অসুস্থ হয়ে পড়েছেন। ডান চোখে ভালো দেখতে পাচ্ছেন না তিনি‌।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ সামনে এসেছে। এরপরই সৌরভ গাঙ্গুলী সহ মোট ১৪ জন প্রাক্তন অধিনায়ক চিঠি লিখে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেছেন। মহারাজ ছাড়াও আবেদনকারীর তালিকায় রয়েছেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), কপিল দেব (Kapil Dev), গ্ৰেগ চ্যাপেল (Greg Chappell), মাইক আর্থারটন, অ্যালান বর্ডার, মাইকেল বেয়ারলির মতো কিংবদন্তিরা।

সৌরভ গাঙ্গুলীর আবেদন-

"দয়া করে একটু..", ইমরান খানের চিকিৎসার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন সৌরভ গাঙ্গুলীর !! 2
Imran Khan | Image: Getty Images

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী সম্প্রীতি এই বিষয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত রেখেছেন। তিনি বলেন, “প্রাক্তন অধিনায়কদের আবেদন সম্পূর্ণ সঠিক পদক্ষেপ বলে আমি মনে করছি। আশা করি ইমরানের স্বাস্থ্যের উন্নতি হবে এবং তিনি সঠিক চিকিৎসা পাবেন। এই ব্যক্তি প্রথমে ক্রিকেট দলের অধিনায়ক এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে পাকিস্তানকে অসংখ্য স্বীকৃতি এনে দিয়েছেন।

তাই তার যত্ন নেওয়া উচিত। আশা করি পাকিস্তান সরকারের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য ইমরান খানের (Imran Khan) নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করেছিল। এই কিংবদন্তি তারকা ১৭৫ টি ওডিআই ম্যাচে ৩৭০৯ রান সংগ্রহ করেছেন এর সঙ্গেই এই ফরম্যাটে তুলে নিয়েছেন মোট ১৮২ টি উইকেট।

Read Also: আবারও বাবা হচ্ছেন হার্দিক পান্ডিয়া, বিয়ের আগেই প্রেগন্যান্ট গার্লফ্রেন্ড মাহিকা শর্মা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *