আইপিএলের (IPL 2026) আবহে সেজে উঠছে ইডেন গার্ডেন্স। এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) একের পর এক গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ হোম ম্যাচ। আজ নাইট বাহিনী জয় তুলে নেওয়ার লক্ষ্যে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নামবে। সোমবারের ম্যাচটি আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের (Sujan Mukharjee) সঙ্গে সাম্প্রতিক সময়ে একাধিকবার কেকেআর ম্যানেজমেন্ট বিতর্কে জড়িয়েছেন। এই বিতর্কের মধ্যেই এবার পিচের বিষয়ে হস্তক্ষেপ করলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। নাইট সমর্থকদের জন্য এল সুখবর।
Read More: “ধোনি ছাড়া হাতে হ্যারিকেন..”, RCB’এর বিপক্ষে বিশাল ব্যবধানে হার CSK’এর, সোশ্যাল মিডিয়ায় কঠিন ক্লাস ভক্তদের !!
চাপের মুখে KKR-

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকে কলকাতা নাইট রাইডার্স একাধিক বিতর্কের মধ্যে জড়িয়েছে। তবুও এই দলকে নিয়ে আশায় বুক বাঁধছেন ভক্তরা। আজিঙ্কা রাহানেকে সামনে রেখেই দল সাজিয়েছেন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)। তবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে ধাক্কা খেয়েছে নাইট বাহিনী। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
এই ম্যাচে ব্যাট হাতে রাহানে থেকে অঙ্গকৃষ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ব্যাট হাতে প্রভাব ফেলার চেষ্টা করেন। কিন্তু রোহিত শর্মা (Rohit Sharma) এবং র্যায়ান রিকেলটনের (Ryan Rickelton) দুরন্ত ব্যাটিং’এ ৬ উইকেটে পরাজিত হয় শাহরুখ খানের (Sharukh Khan) দল। এরপর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) মুখোমুখি হয়েছিল রিঙ্কু সিং (Rinku Singh)’রা। প্রতিপক্ষদের বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। ফলে শেষ পর্যন্ত ৬৫ রানে পরাজিত হয় ৩ বারের চ্যাম্পিয়নরা।
সৌরভ নিলেন কড়া পদক্ষেপ-

আইপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের হোম গ্রাউন্ডের পিচ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স গত কয়েক বছর ধরে অভিযোগ করে আসছে যে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় তাদের নির্দেশ মতো পিচ বানাচ্ছেন না। সম্প্রতি সুজন মুখোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি একমাত্র বিসিসিআই (BCCI) এবং সিএবি (CAB) সভাপতি সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) নির্দেশ অনুযায়ী পিচ তৈরি করব। কারোর কথা শুনতে আমি বাধ্য নই।
আজ নাইট বাহিনী পাঞ্জাব কিংসের বিপক্ষে তৃতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। তার আগেই এবার সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) পিচের বিষয়ে নিজে হস্তক্ষেপ করলেন। সূত্র অনুযায়ী তিনি সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে নাইটদের সুবিধামতো পিচ তৈরি করেছেন। এই দুজন ব্যক্তিকে মাঠে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আলোচনা করতে দেখা গেছে। ফলে আজ আজিঙ্কা রাহানেরা পিচ থেকে সুবিধা নিয়ে জয় পেতে পারেন বলেই অনেকে মনে করছেন।