২) মাশরাফি বিন মর্তুজা (Mashrafe Mortaza)-

মাশরাফি (Mashrafe Mortaza) বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি পেসার। দীর্ঘদিন তিনি এই দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে তার ২৭০ টি উইকেট রয়েছে। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স এই তারকা পেসারকে ৩ কোটি টাকার বিনিময়ে দলে নেয়। এই মরসুমে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এবং কোনো উইকেট পাননি। অন্যদিকে এরপর আর আইপিএলেও সুযোগ পাননি মাশরাফি।