আর মাত্র কয়েকদিনের অপেক্ষায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। আইপিএল শুরুর আগেই বিয়ের পিঁড়িতে বসলেন আরসিবি দলের তারকা পেসার যশ দয়াল (Yash Dayal) এবং জনপ্রিয় ইউটিউবার শ্বেতা পুন্দিরের সঙ্গে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দুনিয়ায় ভাইরাল হওয়া যেন অনেকের কাছে বড় লক্ষ্য হয়ে উঠেছে। মানুষ ফলোয়ার বাড়াতে এবং জনপ্রিয়তা পেতে নানা ধরনের রিল, শর্ট কনটেন্ট এবং নতুন নতুন ভিডিও বানাচ্ছেন। কখনও তা হাস্যরসাত্মক, কখনও আবার নাটকীয়। এর মধ্যে কিছু ভিডিও খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, আবার কিছু ভিডিও বড় বিতর্কেরও সৃষ্টি করে।
ভাইরাল ইনস্টাগ্রাম রিল ঘিরে বিতর্ক

সম্প্রতি, যশ দয়ালের সঙ্গে শ্বেতা পুন্দিরের বিয়ের পর আবার পুরানো এক রিল ভিডিও নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। শ্বেতার আপলোড করা পুরানো একটি রিল ভিডিও নেটিজেনদের একাংশকে ক্ষুব্ধ করে তুলেছিল। তিনি নিয়মিত বিভিন্ন ধরনের মজার ভিডিও এবং স্কিট শেয়ার করেন। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।
Read More: “ভাইজানের জান নিয়ে গেল..”, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান সিরিজ হেরে এখন মজার খোরাক !!
ভিডিওটিতে শ্বেতাকে এক বয়স্ক লোকের সঙ্গে দেখা যায়। রিলে শ্বেতা বলে, “তোমার হয়তো আঙ্কেল আছে, কিন্তু আমার আছে একজন সুগার ড্যাডি।” এরপর দুজনকে একই কম্বলের মধ্যে জড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর থেকেই দ্রুত ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ এটি দেখেছেন এবং অনেকেই এতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
চার হাত এক হলো যশ দয়াল ও শ্বেতার

অনেক নেটিজেন এই ভিডিও দেখে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বাবা-মেয়ের সম্পর্ককে এভাবে উপস্থাপন করা ঠিক নয়। এর আগেও তিনি তার বাবার সঙ্গে বেশ কিছু ভিডিও বানিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। অনেক দর্শক সেগুলো পছন্দও করেছিলেন। তবে এই ভিডিও প্রকাশের পর যে বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে যশ দয়ালের কথা বলতে গেলে তিনি প্রকশো কেসে জড়িত। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজিয়াবাদের এক তরুণীকে নির্যাতনের অভিযোগ রয়েছে দয়ালের বিরুদ্ধে। এমনকি এক নাবালিকার সঙ্গে যৌন হেনস্তার অভিযোগ রয়েছে তাঁর নামে। তবে সব কিছু পিছনে ফেলে বিবাহ সম্পন্ন করে নিলেন দয়াল। আর কয়েকদিনের মধ্যে আরসিবি দলে যোগ দেবেন তিনি।