হিংসায় জ্বলছেন গিল, বিশ্বকাপ জয়ের উদযাপনের ছবি থেকে সঞ্জু'কেই বাদ দিলেন টেস্ট অধিনায়ক !! 1

ভারতীয় দল এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 WC 2026) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের নতুন পাতা লিখেছে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভারত ট্রফি জয়ের অন্যতম দাবীদার ছিল। একাদশে একাধিক সমস্যা থাকলেও শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করে হার্দিক পান্ডিয়ারা। বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট ভক্তদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। দলের সতীর্থদের শুভেচ্ছা জানান তারকা ক্রিকেটাররা। শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। এই ছবিতে সঞ্জু স্যামসন (Sanju Samson) না থাকায় শুরু হয়েছে বিতর্ক।

Read More: “ওর টেকনিক ভুল…”, সূর্যকুমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেন মোহাম্মদ কাইফ, দাবি করলেন নতুন অধিনায়কের !!

দুরন্ত ফর্মে ছিলেন সঞ্জু-

Ind vs wi, সঞ্জু স্যামসন
Sanju Samson | Image: Getty Images

ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম থেকেই নিজেদের দাপট বজায় রেখেছিল। প্রাথমিক গ্রুপ পর্বে পাকিস্তানের মতো দলকে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জ্বলে উঠেছিল ব্লু ব্রিগেডরা। তবে সুপার ৮’এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের সম্মুখীন হয়ে ধাক্কা খায় সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এরপরই গৌতম গম্ভীর একাদশে সঞ্জু স্যামসনকে ফিরিয়ে এনেছিলেন।

সঞ্জু সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies Match) বিপক্ষে সুপার ৮’এর শেষ ম্যাচে ৫০ বলে অপরাজিত ৯৭ রান সংগ্রহ করেছিলেন। সেমিফাইনালে‌ও দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন এই তারকা। ইংল্যান্ডের (India vs England Match) বিপক্ষে এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৮৯ রান। ৮ টি চার এবং ৭ টি ছক্কা হাঁকান এই তারকা। এখানেই শেষ নয়। ফাইনালে নিউজিল্যান্ডের (India vs New Zealand Match) বিপক্ষে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। এই ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে আসে ৪৬ বলে ৮৯ রান।

বিতর্কে শুভমান গিল-

গম্ভীর শুভমান গিল
Shubman Gill | Image: Getty Images

বর্তমানে ভারতীয় টেস্ট এবং ওডিআই দলের অধিনায়ক শুভমান গিল। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন বলেই আশা করা হচ্ছিল। গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু এই বছর বিশ্বকাপের আগে শেষ মুহূর্তে তাকে বাদ দেওয়া হয়। এবার ভারতীয় দল ট্রফি জয়ের পর সমালোচনা মুখে পড়লেন গিল। তিনি ব্লু ব্রিগেডদের উদযাপনের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান।

কিন্তু এই ছবিতে সঞ্জু স্যামসন ছিলেন না। বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরকে বাদ দিয়ে গিলের পোস্ট সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। অনেকেই উল্লেখ করছেন যে হিংসা করে এই ধরনের পদক্ষেপ নিয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। উল্লেখ্য এখনও পর্যন্ত গিল দেশের হয়ে ৩৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬৯ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে সঞ্জু স্যামসন এই ফরম্যাটে দেশের হয়ে ৬২ টি ম্যাচে তুলে নিয়েছেন মোট ১৩৯৯ রান‌।

দেখুন ট্যুইট চিত্র-

Read Also: “দেশের কলঙ্ক…” ভারতকে কটাক্ষ করা পাক তারকাকেই দলে নিল কাব্য মারান! রেগে আগুন ভক্তরা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *