আইপিএলের (IPL 2026) ইতিহাসে অন্যতম সফল দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians), চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) জায়গা করে নিয়েছে। ২০২৪ মরসুমে শেষবার নাইট বাহিনী ট্রফি জয় করেছিল। এই মরসুমে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বর্তমানে এই তারকা ব্যাটসম্যান পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়কের পদে রয়েছেন। গতকাল কেকেআর এবং পিবিকেএসের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচটি পরিতক্ত হয়ে যায়। এরপরই সোশ্যাল মিডিয়ায় আজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) কটাক্ষ ছুঁড়ে দিলেন শ্রেয়সের বোন।
Read More: চাকরি হারাচ্ছেন KKR সিইও ভেঙ্কি মাইসোর, মস্ত বড় সিদ্ধান্ত শাহরুখ খানের !!

গতকাল ম্যাচে বৃষ্টির পূর্বাভাস কর্মকর্তাদের চিন্তার মধ্যে রেখেছিল। তবে নির্বিঘ্নে শুরু হয়েছিল ম্যাচ। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজিঙ্কা রাহান। উল্লেখযোগ্যভাবে একাদশে ছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ও সুনীল নারিন (Sunil Narine)। চোট এবং অসুস্থতার কারণে বাদ পড়েন দুই তারকা স্পিনার। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে যায় কলকাতা। একের পর এক উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে নাইট বাহিনী।
প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমেছিলেন আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন (Finn Allen)। জেভিয়ার বার্টলেটের (Xavier Bartlett) বিধ্বংসী বোলিং’এ আবারও সম্পূর্ণ ব্যর্থ হন ফিন। তিনি ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে এরপর ক্যামেরন গ্ৰিনকেও (Cameron Green) মাঠের বাইরে পাঠিয়ে দেন বার্টলেট। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু প্রথম ইনিংসের ৩.৪ ওভারের পরেই তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেলে ম্যাচ বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষা করার পরও খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি থেমে গেলেও আউটফিল্ড ভিজে থাকার কারণে শেষ পর্যন্ত কলকাতা বনাম পাঞ্জাবের ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।
KKR’কে কটাক্ষ ছুঁড়ে দিলেন-

ম্যাচ ভেস্তে যাওয়ার পরে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ার শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার (Shresta Iyer) Iসোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করেন। সেখানে তিনি পাঞ্জাবি ভাষায় বলেন, “যাও এক পয়েন্ট দিয়ে দিলাম।” উল্লেখ্য ২০২৪ সালে দলকে ট্রফি জেতানোর পরেও যোগ্য সম্মান পাননি শ্রেয়স আইয়ার বলে অভিযোগ উঠেছে একাধিকবার। নাইট কর্মকর্তারা তাকে দলে ধরে রাখার জন্যেও আগ্রহ প্রকাশ করেনি।
ফলে সেই অপমানের জবাব দিলেন শ্রেষ্ঠা বলে উল্লেখ করছেন নেটিজেনরা। অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছেন নাইট ভক্তরাও। উল্লেখ্য বর্তমানে পয়েন্ট তালিকায় কেকেআর ৩ ম্যাচের মধ্যে ১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে। অন্যদিকে পাঞ্জাব ৩ ম্যাচের মধ্যে ৫ ম্যাচ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে পৌঁছে গেছে।
দেখুন সেই পোস্ট-
https://www.instagram.com/reel/DWzMhmUk7CI/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==