চলতি আইপিএল মরসুমে যেন চোট পিছু ছাড়ছে না। একেরপর এক খেলোয়াড় ইতিমধ্যে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন এবং বেশ কিছু খেলোয়াড় আবার চোটের কারণে শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলবেন না। এর আগে, চোটের কারণেই দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চোট পেয়েছিলেন। যদিও তাঁর চোট গুরুতর নয় এবং তিনি পরবর্তী ম্যাচে খেলবেন বলেও আশা রাখছেন। এবার চোট পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছিল পাঞ্জাব কিংস শিবিরে। গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে লড়াই চলাকালীন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতে জোরে বল লাগার পর তাঁকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। সেই মুহূর্তে সমর্থকদের মনে আশঙ্কা তৈরি হয়েছিল।
গুরুতর চোট পেলেন শ্রেয়স আইয়ার

ঘটনাটি ঘটে পাঞ্জাবের ইনিংসের সময়। ১২তম ওভারে রশিদ খানের বলে কুপার কনোলি জোরে শট মারেন। সেই বল সরাসরি গিয়ে লাগে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে থাকা শ্রেয়সের বাঁ হাতে। আচমকা আঘাতে তিনি কুঁকড়ে যান এবং সঙ্গে সঙ্গে মাঠেই লুটিয়ে পড়েন। যদিও সঙ্গে সঙ্গে ছুটে আসেন ফিজিওরা। শ্রেয়সের শুশ্রুষার জন্য বেশ কিছুক্ষন খেলা বন্ধ রাখা হয় তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি আবার ব্যাট করতে নামলেও আগের ছন্দ ফিরে পাননি এবং দ্রুতই উইকেট হারিয়ে ফেলেন।
Read More: কুপার কনোলির লড়াকু ব্যাটিং, পাঞ্জাব কিংসের দাপটে হার মানল গুজরাট টাইটান্স !!
শ্রেয়স আউট হওয়ার পর ম্যাচের গতি কিছুটা বদলে যায়। ১১০ রানে ২ উইকেট থাকা অবস্থান থেকে হঠাৎই পাঞ্জাব ১৪৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। গুজরাটের হয়ে অসাধারণ প্রদর্শন দেখান প্রসিদ্ধ কৃষ্ণ। যদিও ৫ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় পাঞ্জাব দল। তরুণ ব্যাটসম্যান কুপার কনোলির ৪৪ বলে ৭২ রানের ইনিংসে জয় সুনিশ্চিত করে নেয় পাঞ্জাব।
চোট নিয়ে মুখ খুললেন শ্রেয়স

শ্রেয়স জানান, আউট হওয়ার পর তিনি ড্রেসিংরুমে বসে হাতে বরফ দিচ্ছিলেন এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে ভাবছিলেন। ম্যাচ শেষে চোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রেয়স স্পষ্ট ভাষায় জানান, তাঁর চোট পরিস্থিতি নিয়ে। তাঁর কথায়, তিনি এখন অনেকটাই ভালো আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে। তবে তিনি চোট নিয়ে নেতিবাচক কিছু ভাবতে চান না, বরং ইতিবাচক মনোভাব নিয়েই সামনে এগোতে চান। তাঁর এই মন্তব্যে পরিষ্কার, চোট নিয়ে বিশেষ দুশ্চিন্তার কিছু নেই এবং পরবর্তী ম্যাচে তিনি অংশ নিতে পারেন।
ম্যাচ শেষে প্রথমেই তাঁর হাতে চোট নিয়ে প্রশ্ন করা হলে শ্রেয়স আইয়ার স্পষ্ট জানান, খুব বেশি চিন্তার কিছু নেই। তাঁর দাবি, “আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি। মনে হচ্ছে, সব কিছু আগের মতোই রয়েছে। আমি নেতিবাচক কিছু বলতে চাই না বা ভাবতেও চাইনা, শুধু ইতিবাচক থাকতে চাই এবং আশা করছি সব ঠিকই হবে।“