সাবেক পাকিস্তান ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) আবার একবার চর্চায় উঠে এসেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আর পাকিস্তানের হয়ে দেখতে পাওয়া যায়না শোয়েব মালিককে। বেশ কিছু বিদেশী টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখতে পাওয়া যায় মালিককে। তবে শোয়েবের নামে উঠে এসেছে বড় অভিযোগ। কয়েকদিন আগেই শোয়েব মালিক ও পাকিস্তানি অভিনেত্রী লাইবা খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই জল্পনা উপেক্ষা করে এবার শোয়েবকে নিয়ে নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে।
বেশ কিছু সূত্রের দাবি, অভিনেত্রী ভানিজা সাত্তারকে বিয়ে করতে চলেছেন শোয়েব মালিক। ভানিজা সাত্তার পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন উদীয়মান অভিনেত্রী। অভিনয় জগতে তার পথচলা খুব বেশি দিনের নয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের নজর কেড়েছেন। বিশেষ করে হাম টিভির জনপ্রিয় ধারাবাহিক “লাডলি”-তে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। “লাডলি” নাটকে ভানিজা অভিনয় করেছিলেন নাজো নামের একটি চরিত্রে।
চতুর্থ বিয়ের লক্ষে শোয়েব মালিক

করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা ভানিজা নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তার অভিনয় ক্যারিয়ার এখনো প্রাথমিক পর্যায়ে হলেও ইতিমধ্যে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। শোয়েব মালিকের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকেই তার নাম দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে, শোয়েব মালিকের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছে। ২০০২ সালে, মাত্র ২০ বছর বয়সে, তিনি প্রথম বিয়ে করেন হায়দরাবাদ-ভিত্তিক শিক্ষিকা আয়েশা সিদ্দিকিকে। বয়সে বড় আয়েশাকে বিয়ে করেন শোয়েব। ২০০৪ থেকে ২০১০ সালের মধ্যে এই বিয়ে নিয়ে বড় বিতর্ক তৈরি হয়।
তারপর মালিক তখন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরেন এবং ১২ এপ্রিল ২০১০-এ, শোয়েব মালিক বিয়ে করেন সানিয়া মির্জাকে। হায়দরাবাদে নিকাহ এবং শিয়ালকোটে ওয়ালিমার মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়। দুই দেশের রাজনৈতিক সমালোচনা সত্ত্বেও এই দম্পতি এক দশকেরও বেশি সময় একসঙ্গে কাটিয়েছেন এবং ২০১৮ সালে তাদের পুত্র ইজহান জন্ম নেয়। তবে ২০২৩ সালের শেষদিকে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় এবং ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়ার সঙ্গে ডিভোর্স বা বিচ্ছেদ সম্পন্ন হয় মালিকের।
Read More: অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি, ভারতীয় টেস্ট দলের ফেরাবেন গৌরব !!
সানা জাবেদের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালিক

এরপরই, ২০২৪ সালের ১৯ জানুয়ারি, শোয়েব মালিক তার তৃতীয় বিয়ের ঘোষণা দেন। তিনি বিয়ে করেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সানা জাবেদকে। করাচিতে সানার বাসভবনে একটি ব্যক্তিগত নিকাহ অনুষ্ঠিত হয়, যার ছবি মালিক নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। ২০২৫’এর শেষের দিকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের বিচ্ছেদের কোনো নিশ্চিত তথ্য নেই। এখন আবার নতুন করে ভানিজা সাত্তারকে নিয়ে যে গুঞ্জন উঠেছে, তা মালিকের ব্যক্তিগত জীবনকে ঘিরে আলোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে।