"পাগল চেয়ারম্যান থাকলে..", ভারতের কাছে পাকিস্তানের হারের পর মহসিন নকভিকে কটাক্ষ শোয়েব আখতারের !! 1

ভারত আর পাকিস্তানের (India vs Pakistan Match) মধ্যে ম্যাচে আর টানটান উত্তেজনাপূর্ণ লড়াই দেখতে পাওয়া যাচ্ছে না। গতকাল‌ও বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ব্লু ব্রিগেডরা কার্যত পাক বাহিনীদের দাঁড়াতেই দেয়নি। লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সমালোচনার মুখে পড়েছে সালমান আলি আঘারা (Salman Ali Agha)। অন্যদিকে পিসিবি (PCB) চেয়ারম্যান মহসিন নকভি‌ও (Mohsin Naqvi) কটাক্ষের মুখে পড়েছেন। তার সময়কালে পাকিস্তান টিমের অবস্থা খুবই খারাপ দিকে গেছে। তিনি একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং মন্তব্যের জন্য আলোচনায় উঠে এলেও তা জাতীয় দলের উন্নতিতে কোনো কাজে আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)।

Read More: “ফাইটব্যাক করার আগেই আমরা…” ভারতের কাছে লজ্জাজনক হার পাকিস্তানের, ম্যাচ শেষে খেলোয়াড়দের দুষলেন অধিনায়ক !!

পাকিস্তানের লজ্জাজনক হার-

"পাগল চেয়ারম্যান থাকলে..", ভারতের কাছে পাকিস্তানের হারের পর মহসিন নকভিকে কটাক্ষ শোয়েব আখতারের !! 2
IND vs PAK | Image: Getty Images

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এই ম্যাচের প্রথম ইনিংসে সালমান আলী আঘারা ব্লু ব্রিগেডদের বিপক্ষে চাপ তৈরি করার চেষ্টা করেছিল। সাইম আইয়ুব (Saim Ayub) একাই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে জ্বলে ওঠেন।‌ তবে কঠিন পিচেও ঈশান কিষাণ (Ishan Kishan) তার ব্যাটিং দাপট অব্যাহত রাখতে সক্ষম হন। তিনি ৪০ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ১০ টি চার এবং ৩ টি ছয়।

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান‌‌। উসমান খান (Usman Khan) ৪৪ রান করলেও আর কেউ সেইভাবে দাঁড়াতেই পারেননি। ১১৪ রানে শেষ হয় পাক বাহিনীদের ইনিংস। বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) থেকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অক্ষর প্যাটেলরা (Axar Patel)।

ক্ষোভ প্রকাশ শোয়েব আখতারের-

"পাগল চেয়ারম্যান থাকলে..", ভারতের কাছে পাকিস্তানের হারের পর মহসিন নকভিকে কটাক্ষ শোয়েব আখতারের !! 3
IND vs PAK | Image: Getty Images

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখিতে এখন‌ও ৮-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ব্লু ব্রিগেডরা অনেকটাই এগিয়ে গেছে। গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) সালমান আলি আঘারা ৩ বার সূর্যকুমার যাদবদের বিপক্ষে হারের সম্মুখীন হয়েছিল। এবার বিশ্বকাপেও তাদের একে বারেই হতাশাজনক পরাজয় একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এই বিষয়ে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) বলেন, “আমরা ম্যাচেই ছিলাম না।

শাহীন প্রতি ঘন্টায় ১২৫ কিমি বেগে বল করছিলেন। আধুনিক ক্রিকেটে এই ধরনের বোলিং মেনে নেওয়া যায় না। এরা অতটাও অভিজ্ঞ এবং প্রতিভাবান নন যে এইরকম ম্যাচের চাপ সামলাবেন। সব থেকে দুঃখের বিষয় হল আমরা একটা সময় ভারতের সঙ্গে লড়াই করতাম এখন তাদের হারানোর কথা স্বপ্নেও ভাবতে পারি না।” এর‌ সঙ্গেই নাম না করে মহসিন নকভিকে (Mohsin Naqvi) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন শোয়েব আখতার।

তিনি পিসিবি (PCB) চেয়ারম্যানকে কটাক্ষ করে বলেন, “একটা লোক যিনি কিছুই জানেন না পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান পদে বসে আছেন। আপনি এমন একজনকে সুপারস্টার (Babar Azam) বানিয়েছেন যিনি একটি ম্যাচেও দলকে জয় এনে দিতে পারেন না। আমার মনে সবচেয়ে বড়ো অপরাধ হল অযোগ্য লোকদের কোনো দায়িত্বে বসিয়ে রাখা।”

Read More: বরুণ-জসপ্রীতদের বোলিং দাপটে উড়ে গেল পাকিস্তান, কলম্বো মাটিতে বিশাল জয় ভারতের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *