"ওদের নিয়ে কথা বলার ইচ্ছা নেই..." বিশ্বকাপের মাঝে পাকিস্তানি খেলোয়াড়দের একহাত নিলেন আখতার !! 1

ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী ও চিরপ্রতিদ্বন্দ্বী দল হলো ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে গত তিন বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত দাপট দেখিয়েছে বারবার। সাদা বলের উভয় ফরম্যাটেই পাক বদ করেছে ভারত। শেষবার ২০২৫’এর এশিয়া কাপে তিনবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ভারতের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট যেন আবারও কঠিন প্রশ্নের মুখে। তারপর শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে বয়কটের ডাক ডেকেছিল পাকিস্তান। আর পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর আবার ঘুরে দাঁড়িয়েছে তারা।

পাকিস্তান দলকে একহাত নিলেন শোয়েব আখতার

Shoaib Akhtar
Shoaib Akhtar | Image: Twitter

১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হতে আবার রাজি হয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাক দলের সাবেক পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar) এক জোরালো দাবি জানালেন। পাকিস্তানের সাবেক এই গতিতারকা সরাসরি পাকিস্তান দল নিয়ে মস্ত বড় বয়ান দিয়ে দিলেন। সম্প্রতি সমাজ মাধ্যমে শোয়েবের এক সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে। শোয়েবের মতে পাকিস্তান দলে বড় মাপের কোনো খেলোয়াড় নেই এবং ম্যাচ জেতানোর মতন কোনো প্রতিভাও নেই। এই সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, “পাকিস্তান দলে প্রকৃত অর্থে বড় ম্যাচ জেতানোর মতো প্রতিভা নেই। গত এক দশক ধরে শুধু সম্ভাবনার গল্প শোনানো হচ্ছে, কিন্তু আইসিসি টুর্নামেন্টে তার কোনও বাস্তব প্রতিফলন দেখা যায় না।” দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে মুখ খুলে শোয়েব আরও বলেন, “বাবর আজম, রিজওয়ান কিংবা ফখর জামানের মতো নাম থাকলেও চাপের মুহূর্তে তারা ব্যর্থ হচ্ছেন।

Read More: PSL’এ খেলবেন না রশিদ খান সহ একাধিক আফগান তারকা, মাথায় হাত পাকিস্তান বোর্ডে !!

ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান

Asia Cup 2025, পাকিস্তান
IND vs PAK | Image: Getty Images

তিনি বলেন, “প্রতিভা থাকলে সেটা চাপের ম্যাচে বেরিয়ে আসবে। শুধু সোশ্যাল মিডিয়ার প্রশংসায় কিছু হয় না। আমরা নিজেরাই নিজেদের বলি ‘আমরা খুব ট্যালেন্টেড। কিন্তু মাঠে সেই কথা প্রমাণ হয় না।’ আমি এদেরকে নিয়ে বলতে পছন্দ করি না। টাকা না পেলে পাকিস্তান দলকে নিয়ে আলোচনা করার ইচ্ছা নেই আমার।

তবে এই কঠোর সমালোচনার বিপরীতে ভিন্ন সুরে কথা বলেছেন মহম্মদ হাফিজ (Mohammed Hafeez)। হাফিজ অবশ্য পাকিস্তান দলকে বেশ সমর্থন করেছেন। মন্তব্য করে হাফিজ বলেন, “দলে অনেক ট্যালেন্ট রয়েছে, সঠিক কম্বিনেশন না বাছতে পারাই দলের ব্যর্থতার মূল কারণ।” অন্যদিকে পাকিস্তান দলের কথা বলতে গেলে, তারা এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে এবং এ গ্রুপের শীর্ষে বিরাজমান রয়েছে। নিরপেক্ষ ভ্যানু হিসাবে শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Read Also: ‘৬,৬,৬,৬,৬,৬,৬..’, বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং তান্ডব বৈভব সূর্যবংশীর, ভেঙে চুরমার অসংখ্য রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *