"বাংলাদেশের সঙ্গে অন্যায়..." আসন্ন T20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে কড়া বার্তা শেহবাজ শরিফের !! 1

টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় সংকটে আন্তর্জাতিক ক্রিকেট (ICC)। ভারত–পাকিস্তান (IND vs PAK) ম্যাচ মানেই উত্তেজনা, আবেগ আর কোটি কোটি দর্শকের নজর। কিন্তু টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ সেই বহুল প্রতীক্ষিত ম্যাচ খেলতে নারাজ পাকিস্তান। সদ্য, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপের ম্যাচটি বয়কট করতে চলেছে। টি-২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটে অনড় পাকিস্তান।

সম্প্রতি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইসলামাবাদে ক্যাবিনেট বৈঠকে বলেন, “আমরা সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলব না।” তাঁর এই ঘোষণার পরই আন্তর্জাতিক ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়। রবিবার পাকিস্তান সরকারের সোশ্যাল মিডিয়া পোস্টে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। যদিও সেখানে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। এই নীরবতাই বিতর্ক আরও বাড়িয়েছে।

Read More: “এটা নিয়ে ভয়ে আছি..”, বিশ্বকাপের আগে ভারতীয় দলকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির উদ্বেগ প্রকাশ !!

বয়কটের সিদ্ধান্তে কোনো বদল আসবে না

বিশ্বকাপ
Shehbaz Sharif | Image: Twitter

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি যে কারণে আরও অস্বস্তি তৈরি হয়েছে।সরকারের পোস্টের ভিত্তিতে আইসিসি একটি বিবৃতি প্রকাশ করে, যেখানে ম্যাচ বয়কটের সম্ভাব্য শাস্তির কথা উল্লেখ করা হয়। আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ না খেললে পয়েন্ট কাটা, আর্থিক জরিমানা বা ভবিষ্যৎ প্রতিযোগিতায় প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে পর্দার আড়ালে বৈঠক শুরু করেছে আইসিসি। সূত্রের খবর, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরি আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়ে দিয়েছেন, ভারত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদলাবে না সরকার।

তিনি বাংলাদেশকে সমর্থনকে করে জানিয়েছেন খেলায় রাজনীতি আশা উচিত নয়। তিনি মন্তব্য করে বলেছেন, “খেলাধুলোয় রাজনীতি আনা উচিত নয়। কিন্তু আমরা যথেষ্ট বিচার-বিবেচনা করেই এই (বয়কট) সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশের পাশে রয়েছি। আমার মনে হয়, এটা সঠিক এবং যথাযথ সিদ্ধান্ত।’’ অন্যদিকে, বিশেষজ্ঞদের মতে, ভারত–পাক ম্যাচ না হলে বিশ্বকাপের অর্থনৈতিক দিক থেকে বড় ক্ষতি হবে। আবার অনেক ভক্তের মতে, ২০২৫’ সালের এশিয়া কাপে যেভাবে ভারতের সামনে পাকিস্তান যেভাবে নাস্তানাবুদ হয়েছিল সে কারণেই হয়তো টিম ইন্ডিয়ার মুখোমুখি হতে চাইছে না পাকিস্তান।

Read Also: IND vs AFG: অ্যারন-বৈভবের দাপুটে ব্যাটিং, আফগানিস্তানকে উড়িয়ে ফাইনালে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *